হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ২০১ বারা রোঃ) বলিলেন, হে আমার রব, আমি আপনাকে কসম দিয়া বলিতেছি যে, দুশমনদের কাঁধগুলি আমাদের হাতে দিয়া দিন এবং আমাকে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মিলাইয়া দিন! (অর্থাৎ আমাকে শাহাদাতের মৃত্যু দিন ও মুসলমানদেরকে বিজয় দান করুন|) হযরত আনাস (রোঃ) বলেন, হযরত বারা রোঃ) সেইদিনই শাহাদাত বরণ করিলেন। অপর এক রেওয়ায়াতে আছে, হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, বহু লোক এমন আছে যাহারা প্রকৃতই দুর্বল, আবার মানুষও তাহাদেরকে দুর্বল মনে করে। দুইখানি পুরাতন চাদরই তাহাদের একমাত্র বস্ত্র হয়। কিন্তু যদি তাহারা আল্লাহ তায়ালাকে কসম দেয় তবে তিনি তাহাদের কসমকে পূরণ করিয়া দেন। বারা ইবনে মালেক (রাঃ) তাহাদের মধ্যে একজন। সুতরাং একবার মুশরিকদের সহিত হযরত বারা (রাঃ)এর যুদ্ধ হইল। সেদিন মুশরিকরা মুসলমানদের অনেক ক্ষতি সাধন করিল। মুসলমানগণ হযরত বারা রোঃ)কে বলিলেন, হে বারা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আপনি যদি আল্লাহ তায়ালাকে কসম দেন তবে তিনি অবশ্যই তাহা পুরণ করিয়া দিবেনা অতএব আপনি (মুসলমানদেরকে বিজয়দানের জন্য আজ) আপনার রবকে কসম দিন। হযরত বারা রোঃ) বলিলেন, হে আমার রব, আমি আপনাকে কসম দিতেছি যে, দুশমনদের কাঁধগুলি আমাদের হাতে দিয়া দিন। (সুতরাং সেদিনই মুসলমানগণ জয়লাভ করিলেন।) তারপর সুস শহরের পুলের উপর মুশরিকদের সহিত মুসলমানদের যুদ্ধ হইল। সেদিনও মুশরিকরা মুসলমানদের অনেক ক্ষতিসাধন করিল। মুসলমানগণ হযরত বারা (রাঃ)টকে বলিলেন, হে বারা! আপনি আপনার রবকে কসম দিন। তিনি বলিলেন, হে আমার রব, আমি আপনাকে কসম দিতেছি যে, দুশমনদের কীধগুলি আপনি আমাদের হাতে দিয়া দিন এবং আমাকে আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মিলাইয়া দিন। সুতরাং ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।