হায়াতৃস্ সাহাবাহ রোঃ) ১৯৯ আয় আল্লাহ! আমাকে আপনার রাস্তার শাহাদাত ও আপনার রাসূলের শহরে মৃত্যু নসীব করুন। হযরত হাফসা (রাঃ) বলেন, আমি হযরত ওমর (রাঃ)কে এই দোয়া করিতে শুনিয়াছি, আয় আল্লাহ! আমাকে আপনার রাস্তার শাহাদাত ও আপনার নবীর শহরে মৃত্যু নসীব করুন। হযরত হাফসা (রাঃ) বলেন, আমি বলিলাম, এই উভয় জিনিসের সমনুয় কিভাবে হইবে? তিনি বলিলেন, আল্লাহ তায়ালা চাহিলে এরূপ করিতে পারেন। ফোতহুল বারী) হযরত আবদুল্লাহ ইবনে জাহাশ রোঃ)এর শাহাদাতের আকাঙ্ক্ষা হযরত সাণ্দ ইবনে আবি ওক্কাস রোঃ) বলেন, হযরত আবদুল্লাহ ইবনে জাহাশ (রাঃ) ওহুদের যুদ্ধের দিন তাহাকে বলিলেন, তুমি কি আল্লাহ তায়ালার নিকট দোয়া করিবে না? অতঃপর তাহারা উভয়ে এক পার্কে চলিয়া গেলেন এবং হযরত সাশ্দ রোঃ) প্রথমে এই দোয়া করিলেন, হে আমার রব! আমি যখন শক্রর মোকাবেলায় যাইব তখন আমার মোকাবেলায় শত্রর এমন এক বাহাদুর ব্যক্তিকে আনিয়া দিবেন, যে প্রচণ্ডবেগে হামলাকারী ও অত্যন্ত জ্ুদ্ধ হয়। আমি তাহার উপর হামলা করি, আর সেও আমার উপর হামলা করে। তারপর আমাকে তাহার উপর বিজয়ী করিয়া দিবেন, যেন আমি তাহাকে কতল করিয়া তাহার সমস্ত সামান লইতে পারি। হযরত আবদুল্লাহ ইবনে জাহাশ (রাঃ) (এই দোয়ার উপর) আমীন বলিলেন। অতঃপর তিনি এই দোয়া করিলেন, আয় আল্লাহ! আগামীকাল যুদ্ধের ময়দানে আমার সহিত শত্রুপক্ষের এমন এক ব্যক্তির মোকাবেলা করাইয়া দিবেন, যে অত্যন্ত জুদ্ধ ও প্রচণ্ড হামলাকারী হয়। আমি আপনার কারণে তাহার উপর হামলা করি এবং সেও আমার উপর প্রচণ্ড বেগে হামলা করে। অতঃপর সে আমাকে ধরিয়া আমার নাক, কান কাটিয়া ফেলে। তারপর আগামীকাল যখন আপনার সম্মুখে আমি উপস্থিত হইব তখন আপনি জিজ্ঞাসা করিবেন, কি কারণে ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।