Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

১৯৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) এবং দেয়ালের দিকে দেখিতে লাগিলেন। (সুযোগ বুঝিয়া) তিনি সেই শিকল হাত দিয়া ধরিয়া ফেলিলেন এব আটার রশি না কাটা পর্যন্ত গরম শিকল হাতে ধরিয়া রাখিলেন। শিকল ছাড়ার পর যখন তিনি নিজের হাতের দিকে দেখিলেন, তখন হাতের হাড়গুলি দেখা যাইতেছিল। গোশত পুড়িয়া শেষ হইয়া গিয়াছিল। এইভাবে আল্লাহ তায়ালা হযরত আনাস ইবনে মালেক রোঃ)কে বাঁচাইয়া লইলেন। অপর এক রেওয়ায়াতে আছে যে, একটি আংটা হযরত আনাস ইবনে মালেক (রোঃ)এর উপর আসিয়া পড়িল এবং তিনি উহাতে জড়াইয়া গেলেন। দুশমনরা হযরত আনাস রোঃ)কে উপরের দিকে টানিয়া জমিন হইতে কিছুটা উপরে উঠাইয়া ফেলিল। তাহার ভাই হযরত বারা (রাঃ) দুশমনের সহিত যুদ্ধে লিপ্ত ছিলেন। লোকেরা তাহাকে বলিল, তোমার ভাইকে বাঁচাও। তিনি দৌড়াইয়া আসিলেন এবং লাফাইয়া দেয়ালের উপর উঠিয়া সেই গরম শিকলকে ধরিয়া ফেলিলেন। শিকল ঘুরিতেছিল। তিনি শিকল ধরিয়া টানিতে লাগিলেন এবং (শিকল গরম হওয়ার দরুন) তাহার হাত হইতে ধোঁয়া বাহির হইতে লাগিল। অবশেষে তিনি শিকলের) রশি কাটিয়া দিলেন। তারপর হাতের দিকে লক্ষ্য করিলেন। হাদীসের পরবর্তী অংশ পূর্বোক্ত হাদীসের ন্যায় বর্ণিত হইয়াছে। মোজমা”) শাহাদাতের আকাঙ্ক্ষা ও উহার জন্য দোয়া করা নবী করীম সোঃ)এর আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার আকাঙ্ক্ষা হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই এরশাদ করিতে শুনিয়াছি, সেই পাক যাতের কসম, যাঁহার হাতে আমার প্রাণ রহিয়াছে, যদি মুমিনদের মধ্য হইতে কিছু লোক এমন না হইত যাহারা আমার পিছনে থাকা ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।