Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১৯৫ না, উপরক্ত আমরা উভয়ে ছিলাম গুরুতর আহত। এতদসত্বেও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত রওয়ানা হইলাম। উভয়ের মধ্যে আমি একটু কম আহত ছিলাম। আমার ভাই যখন চলিতে চলিতে অক্ষম হইয়া যাইত, আমি তাহাকে বহন করিয়া লইতাম। আমরা সেইস্থান পর্যন্ত পৌঁছলাম যেখানে মুসলিম বাহিনী পৌছিয়াছিল। হযরত বারা ইবনে মালেক রোঃ)এর আহত হওয়া হযরত আনাস (রোঃ) বলেন, হযরত বারা রোঃ) মুসাইলামা (কোযযাব)এর সহিত যুদ্ধের দিন নিজেকে বাগানে অবস্থানকারীদের ভিতর নিক্ষেপ করিলেন! মমুসাইলামা কাযযাবের সঙ্গীরা একটি বাগানের ভিতর ঢুকিয়া উহার দরজা বন্ধ করিয়া লইয়াছিল। হযরত বারা (রাঃ) সেই বাগানের দেয়াল টপকাইয়া উহার ভিতর প্রবেশ করিয়াছিলেন।) ভিতরে প্রবেশ করিয়া তিনি একাই তাহাদের সহিত যুদ্ধ করিতে লাগিলেন এবং যুদ্ধ করিতে করিতে তিনি বাগানের দরজার নিকট পৌছিয়া গেলেন এবং) দরজা খুলিয়া দিলেন। তাহার শরীরে আশিরও অধিক তীর ও তলোয়ারের আঘাত লাগিয়াছিল। অতঃপর চিকিৎসার জন্য তাহাকে ছাউনীতে উঠাইয়া আনা হইল। হযরত খালেদ (রাঃ) তোহার সেবা শুশ্রষার জন্য) একমাস যাবৎ তাহার নিকট অবস্থান করিয়াছিলেন। হযরত ইসহাক ইবনে আবদুল্লাহ ইবনে আবি তালহা (রাঃ) বলেন, হযরত আনাস ইবনে মালেক (রো£ঃ) ও তাহার ভাই ইরাকে হারীক নামক স্থানে দুশমনের এক কিল্লার নিকট ছিলেন। দুশমনরা গরম শিকলের সহিত আটা বাঁধিয়া নিক্ষেপ করিতেছিলা কোন মুসলমান উহাতে আটকাইয়া গেলে তাহাকে টানিয়া কিল্লার উপর উঠাইয়া লইত। তাহারা হযরত আনাস (রাঃ)এর সহিত এরূপ করিল (এবং তাহাকে আংটাতে আটকাইয়া ফেলিল।) ইহা দেখিয়া হযরত বারা রোঃ) অগ্রসর হইলেন ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।