১৯৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) হযরত কাতাদাহ ও হযরত রিফাআহ ইবনে রাফে' রোঃ)এর চোখে আঘাত লাগা হযরত কাতাদাহ ইবনে নোস্মান (রাঃ) বলেন, বদরের যুদ্ধের দিন তাহার চোখে আঘাত লাগিল এবং চোখের মণি গালের উপর ঝুলিয়া পড়িল। লোকেরা উহা কাটিয়া ফেলিতে চাহিল। অতঃপর হাদীসের বাকি অংশ বর্ণনা করিয়াছেন যাহা সাহাবাদের গায়েবী সাহায্য লাভের অধ্যায়ে আসিতেছে, ইনশাআল্লাহ। হযরত র্রিফাআহ ইবনে রাফে' রোঃ) বলেন, বদরের যুদ্ধের দিন লোকজন উমাইয়া ইবনে খালাফের নিকট ভীড় করিল। আমরাও তাহার নিকট গেলাম। আমি দেখিলাম, তাহার বগলের নিচে বর্মের একটি টুকরা ভাঙ্গা রহিয়াছে। আমি সেখানে খুব জোরে তলোয়ার চালাইলাম। বদরের যুদ্ধের দিন আমি তীর বিদ্ধ হইলাম, যাহাতে আমার একটি চোখ নষ্ট হইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাতে নিজের পবিত্র লালা লাগাইয়া দিলেন এব চোখ ভাল হওয়ার জন্য দোয়া করিলেন। উহার পর আমার কোন কষ্ট রহিল না। বোয্যার, তাবারানী) হযরত রাঁফে' ইবনে খাদীজ রোঃ) ও অপর দুই ব্যক্তির ঘটনা পূর্বে ইয়াহইয়া ইবনে আবদুল হামীদ রেহঃ)এর হাদীস বর্ণিত হইয়াছে যে, তাহার দাদী বর্ণনা করিয়াছেন, হযরত রাফে" ইবনে খাদীজ (রাঃ)এর স্তনের উপর তীর বিদ্ধ হইয়াছে। এমনিভাবে পূর্বে আল্লাহর প্রতি দাওয়াতের পথে যখম ও রোগব্যাধি সহ্য করার বর্ণনায় হযরত আবু সায়েব রোঃ)এর হাদীস বর্ণিত হইয়াছে যে, বনু আবদুল আশহাল গোত্রের এক ব্যক্তি বলিয়াছেন, আমি ও আমার ভাই ওদের যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলাম। আমরা উভয়ে যুদ্ধ হইতে আহত অবস্থায় ফিরিয়া আসিয়াছি। অতঃপর হাদীসের বাকি অংশ বর্ণনা করিতে যাইয়া ক্কলিয়াছেন, 'অথচ আল্লাহর কসম, আমাদের নিকট কোন সওয়ারী ছিল ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।