হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১৯৩ আমরা হযরত জাফর ইবনে আবি তালেব (রোঃ)কে তালাশ করিতে লাগিলাম। আমরা তাহাকে শহীদদের মধ্যে পাইলাম এবং তাহার শরীরে নব্বইটিরও অধিক তলোয়ার ও তীরের আঘাত দেখিতে পাইলাম। অপর এক রেওয়ায়াতে আছে, এই সকল আঘাতের একটিও তাহার পিঠে ছিল না। (বরং সব কয়টি আঘাতই তাহার সম্মুখভাগে ছিল।) (বোখারী) হযরত সাপ্দ ইবনে মুআয রোঃ)এর আহত হওয়া আমর ইবনে শুরাহবীল (রহঃ) বলেন, খন্দকের যুদ্ধের দিন হযরত সাদ (রাঃ) তীরবিদ্ধ হওয়ার পর তাহার রক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গড়াইয়া পড়িতে লাগিল। হযরত আবু বকর (রাঃ) আসিয়া বলিতে লাগিলেন, হায়, কোমর ভাঙ্গিয়া গেল! নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আবু বকর! চুপ থাক। হযরত ওমর (রাঃ) আসিলেন এবং হযরত সাগ্দ রোঃ)এর অবস্থা দেখিয়া) বলিলেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।? হযরত আবু সুফিয়ান রোঃ)এর আহত হওয়া হযরত সাঈদ ইবনে ওবায়েদ ছাকাফী রোঃ) বলেন, তায়েফের যুদ্ধের দিন আমি হযরত আবু সুফিয়ান ইবনে হারব রোঃ)কে দেখিলাম, তিনি আবু ইয়ালার বাগানে বসিয়া কিছু খাইতেছেন। আমি তাহার প্রতি একটি তীর নিক্ষেপ করিলাম, যাহা তাহার চোখে লাগিল। তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমার এই চোখ আল্লাহর রাস্তায় আহত হইয়াছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, তুমি যদি চাও তবে আমি আল্লাহ তায়ালার নিকট দোয়া করিব এবং তোমার চোখ তুমি ফিরিয়া পাইবে। আর যদি চাও সেবর করিবে এবং) তুমি জান্নাত পাইবে। হযরত আবু সুফিয়ান (রাঃ) আরজ করিলেন, আমি জান্নাত চাই।কোন্য) ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।