Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতৃস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১৯১ করিতে পারি নাই। হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, আমরা তাহার শরীরে আশিরও অধিক তলোয়ার, বল্পম ও তীরের আঘাত দেখিয়াছি। আমরা দেখিলাম তিনি শহীদ হইয়া পড়িয়া আছেন এবং মুশরিকরা তাহার নাক-কান ইত্যাদি কাটিয়া ফেলিয়াছে, যদ্দরুন তাহাকে কেহ চিনিতে পারে নাই। শুধু তাহার বোন তাহার আঙ্গুলের অগ্রভাগ দেখিয়া চিনিতে পারিয়াছেন। হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, আমাদের ধারণা এই যে, নিয়োক্ত আয়াত হযরত আনাস ইবনে নযর (রাঃ)ও তাহার ন্যায় অন্যান্যদের ব্যাপারেই নাযিল হইয়াছে। ২০5 4011055 এ 95:50 ০৮50 ০ত অর্থ £ ঈমানদারগণের মধ্যে বহু লোক এমন আছেন যাহারা আল্লাহর সহিত তাহাদের কৃত ওয়াদাকে সত্যে পরিণত করিয়া দেখাইয়াছেন।” হযরত আনাস (রাঃ) বলেন, আমার চাচা হযরত আনাস ইবনে নযর (রাঃ))-_যাহার নামে আমার নাম রাখা হইয়াছে,_তিনি বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত শরীক হইয়াছিলেন না। আর এই শরীক হইতে না পারা তাহার জন্য অত্যন্ত কষ্টকর ছিল। অতএব তিনি মনে মনে বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম যুদ্ধ হইল, আর আমি উহাতে শরীক হইতে পারিলাম না। আগামীতে যদি আল্লাহ তায়ালা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কোন যুদ্ধে শরীক হওয়ার সুযোগ দান করেন তবে আল্লাহ তায়ালা দেখিবেন, আমি কি করি! এই কথা ব্যতীত অতিরিক্ত আর কিছু বলার তাহার সাহস হইল না। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ওহদের যুদ্ধে শরীক হইলেন। (যুদ্ধ চলাকালীন) হযরত সাম্দ ইবনে মুআয (রাঃ)কে সম্মুখ হইতে আসিতে দেখিয়া বলিলেন, হে আবু আমর, তৃমি কোথায় ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।