১৯০ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) হইয়া হযরত তালহা (রাঃ)এর নিকট আসিলাম। তিনি একটি গর্তের ভিতর পড়িয়াছিলেন। তাহার শরীরে সত্তরেরও বেশী তীর, তলোয়ার ও বল্পমের আঘাত লাগিয়াছিল, একটি আঙ্গুলও কাটিয়া গিয়াছিল। আমরা ইবরাহীম ইবনে সাদ রেহঃ) বলেন, আমার নিকট এই হাদীস পৌছিয়াছে যে, ওদের যুদ্ধের দিন হযরত আবদুর রহমান ইবনে আওফ (রোঃ)এর একুশটি আঘাত লাগিয়াছিল। তাহার একটি পা-ও আঘাতপ্রাপ্ত হইয়াছিল, যে কারণে তিনি খৌঁড়াইয়া হাটিতেন। মুস্তাখাব) হযরত আনাস ইবনে নযর রোঃ)এর আহত হওয়া হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, আমার চাচা হযরত আনাস ইবনে নযর (রোঃ) বদরের যুদ্ধে শরীক হইতে পারিয়াছিলেন না। তিনি আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ ! আপনি মুশরিকদের বিরুদ্ধে সর্বপ্রথম যে যুদ্ধ করিয়াছেন উহাতে আমি শরীক হইতে পারি নাই। আগামীতে যদি আল্লাহ তায়ালা আমাকে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগ দান করেন তবে আল্লাহ তায়ালা দেখিবেন আমি কি করি। অতএব ওহুদের যুদ্ধের দিন যখন মুসলমানদের পরাজয় হইতে লাগিল, তখন তিনি বলিলেন, আয় আল্লাহ! ইহারা অর্থাৎ সাহাবারা যাহা করিয়াছেন আমি উহার ব্যাপারে আপনার নিকট ক্ষমা চাহিতেছি। আর ইহারা অর্থাৎ মুশরিকরা যাহা করিয়াছে আমি সেই ব্যাপারে আমার নিঃসম্পর্কতা প্রকাশ করিতেছি। এই বলিয়া তিনি অগ্রসর হইলেন। সম্মুখ হইতে হযরত সান্দ ইবনে মুআয (রাঃ)কে আসিতে দেখিয়া বলিলেন, হে সাপ্দ ইবনে মুআয ! (আমার পিতা) নযরের রবের কসম, ওহুদ পাহাড়ের পিছন হইতে আমি জান্নাতের খুশবু পাইতেছি। হযরত সাপ্দ (রাঃ) (পরবতীতে এই ঘটনা বর্ণনা করিতে যাইয়া) বলেন, ইয়া রাসূলাল্লাহ! তিনি যেরূপ €ৌরত্ব প্রদর্শন) করিয়াছেন, আমি সেরূপ ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।