Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

১৮৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) রোগ ব্যাধির কষ্ট সহ্য করা হযরত উবাই ইবনে কাব রো? )এর ঘটনা হযরত আবু সাঈদ (োঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, মুমিনের শরীরে যে কোন প্রকার কষ্ট হয় উহার বিনিময়ে আল্লাহ তায়ালা তাহার গুনাহসমূহকে মাফ করিয়া দেন। (এই ফযীলত শুনিয়া) হযরত উবাই ইবনে কা*্ব রোঃ) এই দোয়া করিলেন, আয় আল্লাহ! আমি আপনার নিকট ইহা চাই যে, উবাই ইবনে কাসবের শরীরে এমন জর লাগাইয়া দেন যাহা আপনার সহিত সাক্ষাতের সময়--অর্থাৎ মৃত্যু পর্যন্ত তাহার শরীরে বিদ্যমান থাকে। (অর্থাৎ সারাজীবন যেন জুর লাগিয়া থাকে।) তবে এই পরিমাণ জ্র, যাহা নামায, রোযা, হজ্জ, ওমরা ও আপনার রাস্তায় জেহাদ করিতে বাধা সৃষ্টি না করে। সুতরাৎ এই দোয়ার সঙ্গে সঙ্গে তিনি জ্বারাক্রান্ত হইয়া গেলেন, যাহা মৃত্যু পর্যন্ত তাহার শরীরে বিদ্যমান ছিল। তিনি এই জ্রাত্রান্ত অবস্থায় জামাতের নামাযে শরীক হইতেন, রোযা রাখিতেন, হজ্জ ও ওমরা করিতেন এবং জেহাদের সফরে যাইতেন। হযরত আবু সাঈদ রোঃ) বলেন, এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ, আপনি বলুন, এই রোগ ব্যাধি যাহা আমাদের উপর আসে, উহার বিনিময়ে আমরা কি পাইব? তিনি এরশাদ করিলেন, এই সমস্ত রোগব্যাধি গুনাহসমূহকে মিটাইয়া দেয়। ইহা শুনিয়া হযরত উবাই ইবনে কা'ব রোঃ) জিজ্ঞাসা করিলেন, যদি সেই রোগ অতি সামান্য হয়? তিনি বলিলেন, হাঁ । যদিও উহা কীটা (ফুটা) হউক, বা উহা অপেক্ষাও কম কষ্টদায়ক হউক না কেন। হযরত উবাই রোঃ) নিজের জন্য এই দোয়া করিলেন, তাহার শরীরে যেম এমন জ্বর আসে যাহা মৃত্যু পর্যত্ত না ছাড়ে। কিন্তু এই জ্বর যেন তাহাকে হজ্জ, ওমর, আল্লাহর রাস্তায় জেহাদ ও জামাতের সহিত নামায আদায় করিতে বাধা সৃষ্টি না করে। তোহার ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।