Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১৮৭ হযরত আবু রাইহানা হযরত আম্মার ও হযরত আব্বাদ রোঃ )এর পাহারাদারী পূর্বে তৃতীয় অধ্যায়ে ৫৪১ পৃষ্ঠায় আল্লাহর প্রতি দাওয়াতের পথে শীতের কষ্ট সহ্য করার বর্ণনায় হযরত আবু রাইহানা (রাঃ)এর হাদীস বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আজ রাত্রে আমাদের পাহারাদারী কে করিবে? আমি তাহার জন্য এমন দোয়া করিব যাহা কবুল হইবে। আনসারদের মধ্য হইতে এক ব্যক্তি উঠিলেন এবং বলিলেন, আমি, ইয়া রাসূলাল্লাহ ! তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কে? জবাব দিলেন, আমি অমুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কাছে আস। সে ব্যক্তি কাছে আসিলে তিনি তাহার কাপড় ধরিয়া দোয়া করিতে আরম্ত করিলেন। হযরত আবু রাইহানা (রাঃ) বলেন, আমি তাঁহার দোয়া শুনিয়া বলিলাম, আমি এক ব্যক্তি পাহারা দিব)। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কে? আমি বলিলাম, আবু রাইহানা। তিনি আমার জন্য আমার সঙ্গী অপেক্ষা কম দোয়া করিলেন। তারপর বলিলেন, যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দিয়াছে তাহার উপর (দোযখের) আগুন হারাম করিয়া দেওয়া হইয়াছে। পূর্বে আল্লাহর রাস্তায় বাহির হইয়া নামায পড়ার বর্ণনায় হযরত জাবের রোঃ)এর হাদীসে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আজ রাত্রে কে আমাদের পাহারাদারী করিবে? একজন মুহাজির ও একজন আনসারী নিজেদেরকে পাহারার জন্য পেশ করিলেন এবং তাহারা বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা (পাহারা দিব)। তিনি বলিলেন, তোমরা উভয়ে এই পাহান্তী পথের মুখে চলিয়া যাও। ইহারা দুইজন হযরত আম্মার ইবনে ইয়াসির রোঃ) ও হযরত আব্বাদ ইবনে বিশ্র (রাঃ) ছিলেন। অতঃপর হাদীসের বাকী অংশ বর্ণনা করিয়াছেন। ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।