Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

১৮৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া হযরত আনাস ইবনে আৰি মারছাদ রোঃ)এর পাহারাদারী হযরত সাহল ইবনে হানযালিয়্যাহ রোঃ) বলেন, হুনাইনের যুদ্ধের দিন লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত চলিল এবং এত দীর্ঘ সময় চলিল যে, সন্ধ্যা হইয়া গেল। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত জোহরের নামায আদায় করিলাম। এমন সময় একজন আরোহী খেদমতে হাজির হইয়া আরজ করিল, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনাদের আগে আগে যাইয়া অমুক পাহাড়ের উপর উঠিয়াছি এবং সেখানে দেখিয়াছি যে, হাওয়াষেন গোত্রের লোকেরা তাহাদের নিজ নিজ পিতার পানি বহনকারী উট, তাহাদের স্ত্রীগণ ও তাহাদের গৃহপালিত পশু ও বকরী সহ সবকিছু লইয়া হুনাইনে সমবেত হইয়াছে! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসিয়া বলিলেন, ইনশাআল্লাহ এই সবকিছু আগামীকাল মুসলমানদের জন্য গনীমতের মালে পরিণত হইবে। তারপর তিনি বলিলেন, আজ রাত্রে আমাদের পাহারাদারী কে করিবে? হযরত আনাস ইবনে আবি মারছাদ গানাবী রোঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি (পাহারাদারী করিব)! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আচ্ছা,সওয়ার হইয়া আস। তিনি নিজের ঘোড়ায় সওয়ার হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন। তিনি তাহাকে বলিলেন, সামনে এ পাহাড়ী রাস্তার দিকে চলিয়া যাও এবং সেখানে সর্বোচ্চ স্থানে পৌছিয়া পাহারা দাও। সতর্ক থাকিও,) যেন আজ রাত্রে শক্র তোমাকে ধোকা দিয়া তোমার দিক হইতে আসিতে না পারে। সকাল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের স্থানে আসিলেন এবং দুই রাকাত নামায আদায় করিলেন। তারপর তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের সেই আরোহীর ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।