Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১৮৩ কি বলিতেছ? সে বলিল, হাঁ (গিয়াছিলাম)। হযরত আবু মৃসা (রাঃ) বলিলেন, তুমি আগুনের ভিতর হাঁটিয়া আপন ঘরে গিয়াছ, (সেখানে যতক্ষণ বসিয়াছ ততক্ষণ) তুমি আগুনের ভিতর বসিয়াছ, এবং আগুনের ভিতর হাঁটিয়া ফিরিয়া আসিয়াছ। অতএব তুমি এখন নতৃনভাবে আমল কর (যাহাতে তোমার এই গুনাহের কাফফারা হইয়া যায়)। কোন্য) আল্লাহর রাস্তায় ও জেহাদে বাহির হইয়া পরস্পর একত্রিত থাকা হযরত আবু সা'্লাবাহ খুশানী রোঃ) বলেন, কোন মনযিলে অবতরণ করিলে লোকেরা পাহাড়ী ঘাঁটি ও ময়দানে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হইয়া পড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের বিভিন্ন পাহাড়ী ঘাঁটি ও ময়দানে বিক্ষিপ্ত হইয়া পড়া শয়তানের কাজ। এই এরশাদের পর মুসলমানগণ যেখানেই অবতরণ করিতেন, একত্রিত হইয়া থাকিতেন। বাইহাকীর রেওয়ায়াতে ইহাও বর্ণিত হইয়াছে যে, (এই এরশাদের পর সাহাবা রোঃ) পরস্পর এইভাবে মিলিত হইয়া থাকিতেন যে,) এমনকি এরূপ বলা হইতে লাগিল, যদি এই সমস্ত মুসলমানদের উপর একটি চাদর বিছাইয়া দেওয়া হয় তবে উহা তাহাদের সকলকে ঢাকিয়া লইবে। হযরত মুআয জুহানী রোঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত অমুক অমুক যুদ্ধে গিয়াছি। (আমরা এক লোকদের থাকার জায়গা সংকীর্ণ হইয়া গেল এবং রাস্তা বন্ধ হইয়া গেল। ইহা দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষণাকারীকে পাঠাইলেন যেন লোকদের মধ্যে এই ঘোষণা দিয়া দেয়,য়ে ব্যক্তি থাকার জায়গা সংকীর্ণ করিয়া দিয়াছে বা রাস্তা বন্ধ করিয়াছে, তাহার কোন জেহাদ নাই, অর্থাৎ সে জেহাদের সওয়াব পাইবে না। বোইহাকী) ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।