হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১৮১ এতদসত্বেও আমি জানিনা, আমার সহিত কি ব্যবহার করা হইবে এবং তোমাদের সহিত কি ব্যবহার করা হইবে। অবশ্য এতখানি অবশ্যই আমি জানি যে, এই কবরবাসী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের সকল গুনাহ মাফ হইয়া গিয়াছে। মাসরুক রেহঃ) বলেন, একবার হযরত ওমর (রাঃ)এর মজলিসে শহীদগণের আলোচনা হইল। হযরত ওমর (রাঃ) লোকদেরকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কাহাকে শহীদ মনে কর£ লোকেরা উত্তরে বলিল, আমীরুল মুমিনীন, এই সমস্ত যুদ্ধে যে সকল মুসলমান কতল হইতেছেন, তাহারা সকলে শহীদ। এই উত্তর শুনিয়া হযরত ওমর (রাঃ) বলিলেন, তবে তো তোমাদের শহীদদের সংখ্যা অনেক হইবে। আমি তোমাদিগকে এই ব্যাপারে বলিতেছি, বীরত্ব ও কাপুরুষতা মানুষের স্বভাবগত বিষয়। আল্লাহ তায়ালা যাহাকে যেরূপ ইচ্ছা স্বভাব দান করেন। বাহাদুর ব্যক্তি জোশ-জযবায় লড়াই করে এবং নিজ পরিবার প্রিজনের নিকট ফিরিয়া যাওয়ার কোন পরওয়া করে না। আর কাপুরুষ ব্যক্তি নিজ স্ত্রীর কারণে (যুদ্ধের ময়দান হইতে) পলায়ন করে। আর শহীদ সেই ব্যক্তি, যে আল্লাহ তায়ালার নিকট হইতে আজর ও সওয়াবের আশায় নিজের জানকে পেশ করে এবং কোমেল) মুহাজির সেই ব্যক্তি, যে সেই সকল জিনিস পরিত্যাগ করে যাহা আল্লাহ তায়ালা নিষেধ করিয়াছেন। আর (কামেল) মুসলমান সেই ব্যক্তি, যাহার জিহবা ও হাত হইতে সমস্ত মুসলমান নিরাপদ থাকে। কোনযুল উন্মাল) ঠা তাহার মায়ের ঘটনা যেমাম (রহঃ) বলেন, হযরত আবদুল্লাহ ইবনে যুবায়ের (রাঃ) তাহার মাতা হেষরত আসমা রোঃ))এর নিকট সংবাদ পাঠাইলেন যে, সমস্ত লোকজন আমাকে ছাড়িয়া চলিয়া গিয়াছে এবং (আমার বিরোধী) লোকেরা আমাকে সন্ধির প্রস্তাব দিতেছে। তাহার মাতা জবাব দিলেন, ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।