১৮০ হায়াতুস্ সাহাবাহ (রাঃ) কোন মৃত ব্যক্তি সম্পর্কে জানে না যে, সে আল্লাহ তায়ালার নিকট কি পাইয়াছে। নিঃসন্দেহে আল্লাহ তায়ালা তাহার নবীর অগ্রপশ্চাতের সকল গুনাহ মাফ করিয়া দিয়াছেন। সেই পাক যাতের কসম, যিনি ব্যতীত কোন মাপ্বুদ নাই এবং সেই পাক যাতের কসম, যিনি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনে) হক ও হেদায়াত দিয়া পাঠাইয়াছেন এবং যাহার হুকুম ব্যতীত কেয়ামত কায়েম হইবে না, কেহ তো লোক দেখাইবার জন্য লড়াই করে, কেহ লড়াই করে নিজ গোত্রের লড়াই করে মালের জন্য। এই সকল লড়াইকারীগণ আল্লাহ তায়ালার নিকট হইতে উহাই পাইবে, যাহা তাহাদের অন্তরে নিহিত ছিল। (কানযুল উল্মাল) হযরত মালেক ইবনে আওস ইবনে হাদসান রোঃ) বলেন, একবার আমরা এক জামাত সম্পর্কে আলোচনা করিলাম। যাহারা হযরত ওমর রোঃ)এর যামানায় শহীদ হইয়াছিল। আমাদের মধ্য হইতে কেহ বলিল, তাহারা সকলে আল্লাহ তায়ালার কর্মী, আল্লাহর রাস্তায় বাহির হইয়াছিল, আল্লাহ তায়ালা অবশ্যই তাহাদিগকে আজর ও সওয়াব দান করিবেন। অপর একজন বলিল, আল্লাহ তায়ালা কেয়ামতের দিন সেই নিয়তের উপর তাহাদিগকে উঠাইবেন, যাহার উপর তাহাদিগকে মৃত্যু দান করিয়াছেন। এই কথার উপর হযরত ওমর (রাঃ) বলিলেন, হাঁ, সেই পাক যাতের কসম, যাঁহার হাতে আমার প্রাণ, আল্লাহ তায়ালা কেয়ামতের দিন সেই নিয়তের উপর তাহাদিগকে উঠাইবেন, যাহার উপর তাহাদিগকে মৃত্যু দান করিয়াছেন। কেননা কেহ লোক দেখাইবার জন্য ও নাম যশের জন্য লড়াই করে, কেহ দুনিয়া হাসিল করার জন্য লড়াই করে। আর কেহ লড়াই হইতে জান বাচাইবার কোন উপায় না দেখিয়া বাধ্য হইয়া লড়াই করে। আর কেহ আল্লাহ তায়ালার নিকট হইতে সওয়াব পাওয়ার আশায় লড়াই করে এবং সর্বপ্রকার কষ্টের উপর সবর করে। (যোহারা সওয়াবের আশায় লড়াই করে) তাহারাই শহীদ। ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।