হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১৭৯ থাকিতে চাহিয়াছিলাম। তিনি বলিলেন, ঠিক আছে, তবে ভাল মানুষের জন্য ভাল মাল অতি উত্তম জিনিস। মোজমা) শহীদগণের ব্যাপারে হযরত ওমর (রাঃ)এর উক্তি আবুল বাখতারী তায়ী রেহঃ) বলেন, কতিপয় লোক কুফাতে আবু ওবায়েদের পুলের নিকট মুখতার ইবনে আবি ওবায়েদের পিতা আবুল মুখতারের সহিত ছিল। এই যাছরে আবি ওবায়েদ অর্থাৎ আবু ওবায়েদের পুলের নিকট হিজরী ১৩ সনে হযরত আবু ওবায়েদ সাকাফী (রহঃ) তাহার সম্পূর্ণ বাহিনী সহ শহীদ হইয়াছিলেন। তাহার সেই বাহিনীর সকলকে শহীদ করিয়া দেওয়া হইয়াছিল। শুধু দুই তিনজন ব্যক্তি বাঁচিয়া গিয়াছিলেন। তাহারা নিজেদের তরবারী লইয়া শক্রর উপর এমন প্রচণ্ডভাবে ঝাঁপাইয়া পড়িয়াছিলেন যে, তাহারা শত্রুর ব্যৃহ ভেদ করিয়া টনি 155 হই ভারি মদীনায় ফিরিয়া আসিয়াছিলেন। উক্ত তিনজন বসিয়া সেই সকল শহীদানদের কথা আলোচনা করিতেছিলেন। ইতিমধ্যে হযরত ওমর (রাঃ) বাহির হইয়া আসিলেন এবং বলিলেন, তোমরা তাহাদের সম্পর্কে কি আলোচনা করিতেছিলেঃ তাহারা বলিলেন, আমরা তাহাদের জন্য ইস্তেগফার করিতেছিলাম এবং দোয়া করিতেছিলাম। হযরত ওমর রোঃ) বলিলেন, তোমরা তাহাদের সম্পর্কে যাহা বলিয়াছ তাহা আমাকে বল, না হয় আমি তোমাদিগকে কঠিন শাস্তি দিব! তাহারা বলিলেন, আমরা তাহাদের ব্যাপারে এই বলিয়াছিলাম যে, তাহারা শহীদ হইয়াছেন। হযরত ওমর (রোঃ) বলিলেন, সেই পাক যাতের কসম, যিনি ব্যতীত কোন মা'বুদ নাই এবং সেই পাক যাতের কসম, যিনি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনে) হক দিয়া পাঠাইয়াছিলেন এবং যাহার হুকুম ব্যতীত কেয়ামত কায়েম হইবে না, আল্লাহ তায়ালার নবী ব্যতীত কোন জীবিত মানুষ ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।