১৭৮ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ওয়াসাল্লাম বলিলেন, হাঁ। হা শুনিয়া) সে অগ্রসর হইল এবং কাফেরদের সহিত লড়াই আরম্ত করিয়া দিল। লড়াই করিতে করিতে সে শহীদ হইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট আসিলেন। সে শহীদ হইয়া পড়িয়া ছিল। তিনি এরশাদ করিলেন, এখন তো আল্লাহ তায়ালা তোমার চেহারাকে সুন্দর করিয়া দিয়াছেন এবং তোমাকে সুগন্ধযুদ্ধ করিয়া দিয়াছেন এবং তোমার মাল অধিক করিয়া দিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এরশাদ করিলেন যে, আমি হুরে ঈন হইতে তাহার দুইজন স্ত্রীকে দেখিয়াছি, যাহারা তাহার শরীর ও জুববার মাঝখানে ঢুকার জন্য তাহার জুববা ধরিয়া টানাটানি করিতেছে। হযরত আমর ইবনে আস রোঃ)এর ঘটনা হযরত আমর ইবনে আস (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এই সংবাদ পাঠাইলেন যে, কাপড় পরিধান করিয়া অস্ব্রসজ্জিত হইয়া আমার নিকট আস। আমি প্রস্তত হইয়া) তীহার খেদমতে হাজির হইলাম। তিনি বলিলেন, তোমাকে একদল সৈন্যের আমীর বানাইয়া পাঠাইতে চাই। আল্লাহ তায়ালা তোমাকে নিরাপদে ফিরাইয়া আনিবেন এবং গনীমতও দান করিবেন, আর আমিও তোমাকে সেই মাল হইতে উত্তম মাল দান করিব। হযরত আমর (রাঃ) বলেন,) আমি বলিলাম, আমি তো মালের জন্য ইসলাম গ্রহণ করি নাই। বরং মুসলমান হওয়ার আগ্রহে ইসলাম গ্রহণ করিয়াছি তিনি বলিলেন, হে আমর, ভাল মানুষের জন্য ভাল মাল অতি উত্তম জিনিস। তাবারানী তাহার আওসাত ও কবীর গ্রন্থে এই হাদীস এইভাবে উল্লেখ করিয়াছেন যে, আমি তো দুই কারণে ইসলাম গ্রহণ করিয়াছি, এক তো আমার মুসলমান হওয়ার আগ্রহ ছিল, দ্বিতীয় আমি আপনার সহিত ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।