হায়াতুস্ সাহাবাহ (রাঃ) ১৭৭ আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, আমি এই মোল লওয়ার) জন্য আপনার অনুসরণ করি নাই। আমি তো আপনার অনুসরণ এই জন্য করিয়াছিলাম যে, আমার এইখানে গলার দিকে ইশারা করিয়া--তীর বিদ্ধ হইবে আর আমি. মারা যাইব এবং জান্নাতে চলিয়া যাইব। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, যদি তোমার নিয়ত সত্য হয়.তবে অবশ্যই আল্লাহ তায়ালা তাহা পূরণ করিবেন। অতঃপর সাহাবা (রাঃ) শক্রর মোকাবেলার জন্য উঠিলেন। (এই গ্রাম্য ব্যক্তিও যুদ্ধে শরীক হইলেন এবং গুরুতর আহত হইলেন।) তাহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উঠাইয়া আনা হইল। যেখানে তিনি তীর লাগার কথা ইশারা করিয়াছিলেন সেখানেই তীর লাগিয়াছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, এ কি সেই ব্যক্তি? সাহাবা (রোঃ) বলিলেন, জি হা। তিনি বলিলেন, তাহার নিয়ত সত্য ছিল বলিয়া আল্লাহ তায়ালা তাহা পুরণ করিয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে নিজের জুববা দ্বারা কাফন দিলেন এবং তাহার লাশ সামনে রাখিয়া জানাযার নামায পড়াইলেন। জানাযার নামাযে তাহার জন্য দোয়া করিতে যাইয়া উচ্চস্বরে এই দোয়া করিলেন,__আয় আল্লাহ, এই ব্যক্তি তোমার বান্দা, তোমার রাস্তায় হিজরত করিয়া বাহির হইয়াছিল। এখন সে শহীদ হইয়া কতল হইয়াছে আর আমি তাহার সাক্ষী। (বিদায়াহ) একজন কৃষ্ণকায় ব্যক্তির ঘটনা হযরত আনাস (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া বলিতে লাগিল, ইয়া রাসূলাল্লাহ, আমি কৃষ্ণকায় ব্যক্তি, আমার চেহারা কুৎসিত এবং আমার নিকট কোন মালও নাই। আমি যদি এই কাফেরদের সহিত যুদ্ধ করিয়া মারা যাই তবে কি জান্নাতে দাখেল হইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি _-১২ ড$ড/৮.31100901179.001)
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।