১৭৬ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) আমর, আমাদের নিকট হইতে দূরে থাক। তিনি বলিলেন, আমি তো ঈমান আনিয়াছি। তারপর তিনি কাফেরদের সহিত অত্যন্ত জোরে শোরে যুদ্ধ করিলেন এবং আহত হইলেন। তারপর তাহাকে আহত অবস্থায় উঠাইয়া তাহার পরিবারের নিকট আনা হইল। সেখানে তাহাদের নিকট হযরত সাস্দ ইবনে মুআয রোঃ) আসিলেন এবং তিনি তাহার বোনকে বলিলেন, তাহাকে জিজ্ঞাসা কর, তিনি কি ওহুদের যুদ্ধে তাহার কাওমের সহায়তার উদ্দেশ্যে শরীক হইয়াছিলেন, না আল্লাহ ও তাহার রাসুলের পক্ষে রাগান্বিত হইয়া শরীক হইয়াছিলেন? তিনি বলিলেন, না, আল্লাহ ও তাহার রাসূলের পক্ষে রাগান্বিত হইয়া যুদ্ধে শরীক হইয়াছিলাম)। অতঃপর তাহার ইন্তেকাল হইয়া গেল এবং তিনি জান্নাতে দাখেল হইয়া গেলেন। অথচ তিনি আল্লাহর জন্য একবারও নামায পড়ার সুযোগ পান নাই। এক গ্রাম্য ব্যক্তির ঘটনা শাদ্দাদ ইবনে হাদ (রহঃ) বলেন, একজন গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া ঈমান আনিলেন ও তাহার অনুসারী হইলেন এবং বলিলেন, আমিও হিজরত করিয়া আপনার সহিত থাকিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীহার কয়েকজন সাহাবা রোঃ)কে তাহার ব্যাপারে খেয়াল রাখিতে বলিলেন। খাইবারের যুদ্ধে যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনীমতের মাল পাইলেন তখন তাহা সাহাবা (রাঃ)দের মধ্যে বন্টন করিয়া দিলেন এবং সেই গনীমতের মাল হইতে উক্ত ব্যক্তির অংশ তাহার সঙ্গীদের নিকট দিলেন। কারণ তখন তিনি আপন সঙ্গীদের জানোয়ার চরাইবার জন্য গিয়াছিলেন। যখন তিনি ফিরিয়া আসিলেন তখন সঙ্গীরা তাহার অংশ তাহাকে দিল। তিনি জিজ্ঞাসা করিলেন, ইহা কি? সঙ্গীরা বলিল, ইহা তোমার অংশ যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য দিয়াছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।