Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১৭৫ সঙ্গীদিগকে তালাশ করিতে যাইয়া তাহাদের দৃষ্টি উসাইরিমের উপর পড়িল। তাহারা বলিতে লাগিলেন, আল্লাহর কসম, এই ব্যক্তি তো উসাইরিম। সে এখানে কিভাবে আসিল, আমরা তো তাহাকে (মদীনায়) রাখিয়া আসিয়াছিলাম। আর সে তো সবসময় এই (ইসলামের) কথা অস্বীকার করিত। তাহারা হযরত উসাইরিম রোঃ)কে জিজ্ঞাসা করিলেন, হে আমর, তৃমি এখানে কিভাবে আসিলে? আপন কাওমের প্রতি সহানুভূতির কারণে, না ইসলামের প্রতি আগ্রহের কারণে? তিনি বলিলেন, না, ইসলামের প্রতি আগ্রহের কারণে । আমি আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনিয়াছি এবং ইসলাম গ্রহণ করিয়াছি। তারপর আপন তরবারী লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত রওয়ানা হইয়া পড়িয়াছি এবং লড়াই করিতে আরম্ভ করিয়াছি। লড়াই করিতে করিতে আমি এই পরিমাণ আহত হইয়াছি। এই পর্যন্ত বলিয়াই তিনি কিছুক্ষণের মধ্যে তাহাদের হাতের উপর ইন্তেকাল করিলেন। তাহার কাওমের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সে জান্নাতী লোকদের অন্তর্ভুক্তা। অথচ তিনি ইসলাম গ্রহণের পর একবারও নামায পড়ার সুযোগ পান নাই।) (বিদায়াহ) হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, হযরত আমর ইবনে উকাইশ (রাঃ) জাহিলিয়াতের যুগে সুদের উপর খণ দিয়াছিলেন। এইজন্য ইসলাম গ্রহণ করিতে তো আগ্রহী ছিলেন, কিন্ত সুদ উসুল করার পূর্বে ইসলাম গ্রহণ করিতে চাহিতেছিলেন না। ওহুদের যুদ্ধের দিন তিনি আসিয়া জিজ্ঞাসা করিলেন, আমার চাচাতো ভাইয়েরা কোথায় £ লোকেরা বলিল, তাহারা তো (এখন) ওহুদে আছেন। তিনি বলিলেন, ওহুদের ময়দানে? অতঃপর তিনি যুদ্ধের পোশাক পরিধান করিয়া ঘোড়ায় চড়িলেন এবং আপন চাচাতো ভাইদের দিকে রওয়ানা হইয়া পড়িলেন। যখন মুসলমানগণ তাহাকে (আসিতে) দেখিলেন তখন বলিলেন, হে ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।