Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১৭৩ লোকটিকে বলিল, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা কর। হয়ত তুমি নিজের কথা তাঁহাকে বুঝাইয়া বলিতে পার নাই। সে ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ, এক ব্যক্তি এই নিয়তে জেহাদে যায় যে, সে দুনিয়ার কিছু সামানপত্র লাভ করিবে। তিনি এরশাদ করিলেন, সে কোন সওয়াব পাইবে না। লোকেরা এই কথাকে অনেক বড় মনে করিল এবং সেই লোকটিকে বলিল, যাও আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা কর। সুতরাং সে ত্তীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যাইয়া আরজ করিল, এক ব্যক্তি এই নিয়তে আল্লাহর রাস্তায় জেহাদে যাইতে চায় যে, সে দুনিয়ার কিছু সামানপত্র লাভ করিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, সে কোন সওয়াব পাইবে না। তৈরগীব) হযরত আবু উমামাহ রোঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিল, আপনি এমন ব্যক্তি সম্পর্কে কি বলেন, যে জেহাদে শরীক হইয়া সওয়াবও হাসিল করিতে চায় এবং লোকদের মধ্যে সুনামও অর্জন করিতে চায়, সে কি পাইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সে কিছুই পাইবে না। উক্ত ব্যক্তি নিজের এই প্রশ্ন তিনবার করিল! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে প্রতিবার এই উত্তরই দিলেন যে, সে কিছুই পাইবে না। অতঃপর তিনি বলিলেন, আল্লাহ তায়ালা শুধু এ আমলই কবুল করেন যাহা খালেছ হয় এবং শুধু আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্যই করা হয়। তৈরগীব) কুঘমানের ঘটনা হযরত আসেম ইবনে ওমর ইবনে কাতাদাহ রোঃ) বলেন, আমাদের মধ্যে একজন বিদেশী লোক থাকিত। কেহ জানিত না যে, সে কে? লোকেরা তাহাকে কুযমান বলিয়া ডাকিত। যখনই তাহার আলোচনা হইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেন, সে তো ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।