১৭২ হায়াতুস্ সাহাবাহু রোঃ) দিবে এবং নিজে আপন ঘরে অবস্থান করিবে সে প্রতি দেরহামের বিনিময়ে সাতশত দেরহামের সওয়াব লাভ করিবে। আর যে নিজে আল্লাহর রাস্তায় জেহাদের উদ্দেশ্যে যাইবে এবং আল্লাহ তায়ালার সন্তষ্টির জন্য খরচ করিবে সে প্রতি দেরহামের বিনিময়ে সাত লক্ষ দেরহামের সওয়াব লাভ করিবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করিলেন__ ৬৮৮০5) অর্থ ঃ আল্লাহ তায়ালা যাহার জন্য ইচ্ছা হয় বৃদ্ধি করিয়া দেন। পূর্বে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জিহাদ ও অর্থসম্পদ খরচ করার প্রতি উৎসাহ প্রদানের বর্ণনায় হযরত আবু বকর (রাঃ), হযরত ওমর (রোঃ), হযরত ওসমান (রাঃ), হযরত তালহা (রাঃ), হযরত আবদুর রহমান ইবনে আওফ (রোঃ), হযরত আব্বাস রোঃ), হযরত সাদ ইবনে ওবাদাহ (ো£), হযরত মুহাম্মাদ ইবনে মাসলামা (রাঃ) ও হযরত আসেম ইবনে আদি (রাঃ) কি পরিমাণ খরচ করিয়াছেন, তাহা বর্ণিত হইয়াছে। সাহাবা (রাঃ)টদের খরচ করার বর্ণনায় আরো বিস্তারিত বর্ণনা সামনে আসিতেছে! নিয়তকে খালেছ করা দুনিয়া ও নামযশের নিয়তে সওয়াব নাই হযরত আবু হোরায়রা রোঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ, এক ব্যক্তি এই নিয়তে জেহাদে যায় যে, সে দুনিয়ার কিছু সামানপত্র লাভ করিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সে কোন সওয়াব পাইবে না। লোকেরা এই কথাকে অনেক বড় মনে করিল এবং তাহারা ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।