Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতৃস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১৭১ আমি আমার খান্দানের মধ্যে সর্বাপেক্ষা ধনবান। (অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করার দরুন আল্লাহ তায়ালা আমাকে আমার ভাইদের অপেক্ষা অধিক ধনসম্পদ দিয়া রাখিয়াছেন।) (তরগীব) জেহাদে খরচের সওয়াব হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, সেই ব্যক্তির জন্য সুসংবাদ, যে আল্লাহর রাস্তায় অধিক পরিমাণে আল্লাহ তায়ালার যিকির করে। কেননা সে প্রত্যেক কলেমার বিনিময়ে সত্তর হাজার নেকী পাইবে এবং উহার প্রত্যেক নেকী দশগুণ হইবে। ইহা ছাড়া সে আল্লাহ তায়ালার নিকট হইতে আরো অতিরিক্তও পাইবে। কেহ জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ, খরচের (সওয়াব কি পরিমাণ হইবে)? তিনি এরশাদ করিলেন, খরচের সওয়াবও এই পরিমাণ হইবে। হযরত আবদুর রহমান রেহঃ) বলেন, আমি হযরত মুআয (রাঃ)কে বলিলাম, খরচের সওয়াব তো সাতশত গুণ। হযরত মুআয (রাঃ) বলিলেন, তোমার জ্ঞান অতি অল্প, এই সওয়াব তো তখন হইবে যখন কেহ নিজের ঘরে অবস্থান করে এবং জেহাদে না যাইয়া (অন্যের জন্য) খরচ করে। আর যখন সে নিজে জেহাদে যাইয়া খরচ করে তখন তো আল্লাহ তায়ালা তাহার জন্য আপন রহমতের এমন খাযানা গোপন করিয়া রাখিয়াছেন যেখান পর্যন্ত না বান্দাগণের জ্ঞান পৌছিতে পারে আর না বান্দাগণ উহার বর্ণনা দিতে পারে। ইহারাই আল্লাহর দল, আর আল্লাহর দলই বিজয়ী হইয়া থাকে । তোবারানী) হযরত আলী রোঃ), হযরত আবু দারদা (রাঃ), হযরত আবু হোরায়রা (রাঃ), হযরত আবু উমামা (রাঃ), হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রোঃ), হযরত জাবের (রাঃ) ও হযরত এমরান ইবনে হুসাইন (রাঃ),_-ইহারা সকলেই বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ পাঠাইয়া ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।