Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

১৭০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) হযরত আবদুল্লাহ ইবনে সামেত (রাঃ) বলেন, আমি হযরত আবু যার (রাঃ)এর সঙ্গে ছিলাম। তিনি তাহার বাৎসরিক ভাতা পাইলেন। তাহার সহিত তীহার বাঁদীও ছিল। উক্ত বাদী তাহার প্রয়োজনীয় কাজে লাগিয়া গেল এবং সেই মাল তাহার প্রয়োজনে খরচ করিতে লাগিল। খরচের পর তাহার নিকট সাত দেরহাম বাঁচিয়া গেল। হযরত আবু যার (রাঃ) তাহাকে হুকুম দিলেন যে, এই সাত দেরহামকে পয়সা বানাইয়া লও। আমি তীহার খেদমতে আরজ করিলাম, আপনি যদি এই সাতটি দেরহামকে ভবিষ্যতের কোন প্রয়োজনের জন্য অথবা আপনার নিকট আগত কোন মেহমানের জন্য রাখিয়া দিতেন (তবে বেশী ভাল হইত)। তিনি বলিলেন, আমার খলীল অর্থাৎ বন্ধু_রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে এই অসিয়ত করিয়াছেন, যে স্বর্ণ বা রূপা থলি ইত্যাদিতে বাঁধিয়া রাখা হইবে উহা মালিকের জন্য অগ্নিস্ফুলিঙ্গ হইবে, যতক্ষণ না উহাকে আল্লাহর রাস্তায় খরচ করিয়া ' দিবে। ৃ ইমাম আহমাদ (রহঃ) ও. তাবারানীর রেওয়ায়াতে আছে, যে ব্যক্তি স্বর্ণ রূপা বাঁধিয়া রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, কেয়ামতের দিন এই স্বর্ণ-রূপা অগ্নিস্ফুলিঙ্গ হইবে, যাহা দ্বারা তাহাকে দাগ দেওয়া হইবে। হযরত কায়েস ইবনে সালা, আনসারী রোঃ)এর ভাইয়েরা তাহার বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া নালিশ করিল এবং তাহারা বলিল, কায়েস অযথা নিজের মাল খরচ করে এবং তাহার হাত অত্যন্ত খোলা । হেযরত কায়েস রোঃ) বলেন, ) আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমি খেজুরের মধ্য হইতে নিজের অংশ লইয়া লই এবং তাহা আল্লাহর রাস্তায় ও নিজের সঙ্গীদের উপর খরচ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বুকের উপর হাত মারিয়া তিনবার বলিলেন, তুমি খরচ কর আল্লাহ তায়ালা তোমার উপর খরচ করিবেন। তারপর যখন আমি আল্লাহর রাস্তায় বাহির হইলাম তখন আমার নিকট আরোহণের উটও ছিল। আর আজ তো ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।