হায়াতৃস্ সাহাবাহ্ রোঃ) ১৬৯ বাতেলকে হক মনে করিয়া অবলম্বন করে অথবা হককে বাতেল মনে করিয়া পরিত্যাগ করে তবে তাহার কোন ওজর কবুল করা হইবে না। বেরং জ্ঞান অর্জন না করার দরুন সে শাস্তি পাইবে ।) কোনযুল উল্মাল) সফরে তালীমের জন্য গোলাকার হইয়া বসা হিন্তান ইবনে আবদুল্লাহ রাকাশী (রেহঃ) বলেন, আমরা এক বাহিনীতে হযরত আবু মুসা আশআরী রোঃ)এর সহিত দাজলা নদীর তীরে অবস্থান করিতেছিলাম। ইতিমধ্যে নামাযের সময় হইলে মুয়াজ্জিন জোহরের নামাযের জন্য আযান দিল এবং লোকেরা সকলে অযুর জন্য উঠিল। হযরত আবু মুসা রোঃ)ও অযু করিয়া লোকদেরকে নামায পড়াইলেন এবং নামাযের পর তাহারা গোলাকার হইয়া (তোলীমের জন্য) বসিয়া গেল। তারপর যখন আসরের সময় হইল তখন মুয়াজ্জিন আসর নামাযের আযান দিল। সকলে আবার অযু করার জন্য দীড়াইয়া গেল। হযরত আবু মুসা রোঃ) তীহার মুয়াজ্জিনকে বলিলেন, এই ঘোষণা দিয়া দাও যে, “হে লোকেরা) মনোযোগ দিয়া শুন, শুধু সেই ব্যক্তিই অযু করিবে যাহার অযূ ভঙ্গ হইয়াছে। তিনি (ইহাও) বলিলেন, মনে হইতেছে অতিসত্বর এলেম উঠিয়া যাইবে এবং অজ্ঞতা ব্যাপক হইয়া যাইবে। এমনকি মানুষ অজ্ঞতাবশতঃ আপন মাতাকে তরবারী দ্বারা কতল করিয়া দিবে। কোন্য) হযরত আবু মাসউদ আনসারী (রাঃ) বলেন, এক ব্যক্তি লাগাম ধরিয়া একটি উটনী লইয়া আসিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করিল, এই উটনী আল্লাহর রাস্তায় দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, এই উটনীর বিনিময়ে ভূমি কেয়ামতের দিন এমন সাতশত উটনী পাইবে যাহার প্রত্যেকটি লাগাম যুক্ত হইবে। জোমউল ফাওয়ায়েদ) ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।