Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

১৬৮ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) অর্থ £ “আর মুমিনদের জন্য এক সঙ্গে জেহাদের উদ্দেশ্যে) বাহির হইয়া পড়া সঙ্গত নহে; সুতরাং এমন কেন করা হয় না যে, তাহাদের প্রত্যেকটি বড় দল হইতে একটি ছোট দল (জেহাদে) বাহির হয়, যাহাতে তাহারা দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করিতে পারে এবং তাহাদের কাওমকে ভয় প্রদর্শন করিতে পারে যখন তাহারা তাহাদের নিকট প্রত্যাবর্তন করে, যাহাতে তাহারা সতর্ক হয়।, ূ হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, উক্ত আয়াতে) আল্লাহ তায়ালা বলিতেছেন, কেখনও) এক জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত জেহাদে যাইবে এবং এক জামাত ঘরে অবস্থান করিবে। (আর কখনও এক জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ঘরে অবস্থান করিবে এবং এক জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া জেহাদে যাইবে ।) যাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত থাকিবে তাহারাই (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে) দ্বীন সম্পর্কে জ্ঞান অন করিতে থাকিবে এবং যখন তাহারা তাহাদের কাওমের নিকট জেহাদ হইতে ফিরিয়া আসিবে (অথবা তাহাদের কাওমের লোকেরা জেহাদ হইতে ফিরিয়া আসিবে) তখন তাহাদিগকে ভয় প্রদর্শন করিবে, যাহাতে আল্লাহ তায়ালা যে কিতাব ও ফরয হুকুমসমূহ ও নিষেধকৃত হুকুমসমূহ নাযিল করিয়াছেন উহার ব্যাপারে তাহারা সতর্ক হয়। সেনাপ্রধানদের প্রতি হযরত ওমর রোঃ)এর চিঠি আহওয়াস ইবনে হাকীম ইবনে ওমায়ের আনসী (রাঃ) বলেন, হযরত ওমর (রাঃ) সেনাপ্রধানদের প্রতি এই মর্মে চিঠি লিখিলেন যে, দ্বীনের জ্ঞান অর্জন করিতে থাক। কেননা এখন ইসলাম প্রসারিত হইয়া গিয়াছে এবং শিখাইবার লোকও যথেষ্ট পরিমাণে রহিয়াছে! এখন আর অজ্ঞতা অজুহাত হিসাবে গ্রহণযোগ্য হইবে না। অতএব) এখন যদি কেহ ড/$//.81100119.0010

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।