Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

১৬৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) তাহাকে কেহ পথভ্রষ্ট করিতে পারে না, আর যাহা আপনি রোধ করেন নো দান করেন) তাহা কেহ দান করিতে পারে না, আর যাহা দান করেন তাহা কেহ রোধ করিতে পারে না, আর যে জিনিসকে আপনি দূরে সরাইয়া দেন তাহা কেহ নিকটে আনিতে পারে না, আর যাহা আপনি নিকটে করিয়া দেন তাহা কেহ দূরে সরাইতে পারে না। আয় আল্লাহ, আপনি আমাদের উপর আপনার বরকত, রহমত, অনুগ্রহ ও রিষিক প্রসারিত করিয়া দিন। আয় আল্লাহ, আমি আপনার নিকট সেই স্থায়ী নেয়ামত চাহিতেছি যাহা কখনও পরিবর্তন হয় না এবং দূর হয় না। আয় আল্লাহ, আমি আপনার নিকট অভাবের দিনে নেয়ামত ও ভয়ের দিনে নিরাপত্তা চাহিতেছি। আয় আল্লাহ! আপনি আমাদিগকে যাহা দান করিয়াছেন উহার অনিষ্ট হইতে এবং যাহা আপনি আমাদিগকে দান করেন নাই উহার অনিষ্ট হইতেও আপনার পানাহ চাহিতেছি। আয় আল্লাহ, ঈমানকে আমাদের নিকট প্রিয় বানাইয়া দিন এবং উহাকে আমাদের অন্তরে সৌন্দর্যমণ্ডিত করিয়া দিন, আর কুফুর ও দুষ্কার্য এবং নাফরমানীকে আমাদের নিকট ঘৃণিত করিয়া দিন এবং আমাঁদগকে হেদায়াতপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত করিয়া দিন। আয় আল্লাহ, আমাদিগকে মুসলমান করিয়া মৃত্যুদান করুন এবং মুসলমান অবস্থায় জীবিত রাখুন এবং নেক লোকদের সহিত আমাদিগকে মিলিত করুন। আমরা না অপমানিত হই, আর না ফেৎনায় নিপতিত হই, আয় আল্লাহ, আপনি সেই সকল কাফেরকে ধ্বংস করিয়া দিন যাহারা আপনার রাসুলগণকে মিথ্যাবাদী বলে ও আপনার রাস্তায় চলিতে বাধা প্রদান করে। তাহাদের উপর আপনার গযব ও আযাব নাধিল করুন। আয় আল্লাহ, সেই সমস্ত কাফেরদেরকে ধবংস করুন যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে। হে চিরসত্য মাত্বুদ ! পূর্বে প্রথম খণ্ডে) আল্লাহর জন্য কষ্ট সহ্য করার অধ্যায়ে আল্লাহর প্রতি দাওয়াত প্রদান ও উহার জন্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঃখ-কষ্ট ও নির্যাতন সহ্য করার” বর্ণনায় ড/$/%.81100119.0010

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।