১৬২ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) অর্থ £ “সেই সময়কে স্মরণ কর যখন তোমরা নিজ প্রতিপালকের নিকট ফরিয়াদ করিতেছিলে, তৎপর আল্লাহ তায়ালা তোমাদের ফরিয়াদকে কবুল করিলেন যে, আমি তোমাদিগকে এক হাজার ফেরেশতা দ্বারা সাহায্য করিব, যাহারা ক্রমানুয়ে আসিতে থাকিবে” বিদায়াহ) হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রাঃ) বলেন, বদরের যুদ্ধে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনশত পনেরজন লোক লইয়া বাহির হইলেন। যখন তিনি বদরে পৌছিলেন তখন এই চলিতেছে, ইহাদিগকে সওয়ারী দান করুন৷ আয় আল্লাহ, ইহারা বন্ত্রহীন, ইহাদিগকে বস্ত্র দান করুন, আয় আল্লাহ, ইহারা ক্ষুধার্ত, ইহাদিগকে পেট ভরিয়া খাওয়াইয়া দিন।” সুতরাৎ আল্লাহ তায়ালা তাহাদিগকে বদর যুদ্ধে বিজয় দান করিলেন। যখন তাহারা বদর যুদ্ধ হইতে ফিরিয়া চলিলেন তখন তাহাদের প্রত্যেকের নিকট একটি অথবা দুইটি করিয়া উট ছিল এবং তাহারা কাপড়ও পরিধান করিয়াছিলেন, পেট ভরিয়া খানাও খাইয়াছিলেন। (জমউল ফাওয়ায়েদ) হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, আমি বদরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরূপ জোরদারভাবে দোয়া করিতে দেখিয়াছি এরূপ কাহাকেও কখনও দোয়া করিতে দেখি নাই। তিনি দোয়ার মধ্যে) বলিতেছিলেন, আয় আল্লাহ্, আমি আপনাকে আপনার ওয়াদা ও অঙ্গীকারের দোহাই দিতেছি। আয় আল্লাহ্, যদি এই জামাত ধ্বংস হইয়া যায় তবে আর আপনার এবাদত কখনও হইবে না। অতঃপর তিনি আমাদের দিকে ফিরিলেন। খুশীতে) তাহার চেহারার পারব যেন চীদের ন্যায় চমকাইতেছিল। তিনি এরশাদ করিলেন, আমি যেন এখন দেখিতে পাইতেছি যে, সন্ধ্যায় এই সমস্ত কাফেরদের লাশগুলি কোন কোন স্থানে পড়িয়া থাকিবে। বিদায়াহ) ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।