Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১৬১ তাবারানীর রেওয়ায়াতে আছে যে, প্রত্যেক এলাকায় প্রবেশের সময় এই দৌয়া পড়িতেন। বদরের যুদ্ধে নবী করীম (সাঃ) এর দোয়া হযরত ওমর রোঃ) বলেন, বদরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সাহাবা (রাঃ)দের প্রতি দৃষ্টি করিয়া দেখিলেন, তাহারা তিন শতের কিছু বেশী ছিলেন। আর যখন মুশরিকদের প্রতি দৃষ্টি করিলেন তখন দেখিলেন, তাহারা এক হাজারেরও বেশী। অতএব তিনি কেবলার দিকে মুখ করিয়া দীঁড়াইয়া গেলেন! তাঁহার পরিধানে একটি চাদর ও একটি লুঙ্গি ছিল। অতঃপর তিনি এই দোয়া করিলেন, আয় আল্লাহ, আপনি আমার সহিত যে ওয়াদা করিয়াছেন তাহা পূরণ করুন। আয় আল্লাহ! যদি মুসলমানদের এই জামাত ধবংস হইয়া যায় তবে তাহাদের পরে জমিনের বুকে আপনার এবাদত আর কখনও হইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনবরত আপন রবের নিকট সাহাষ্য চাহিতে থাকিলেন এবং দোয়া করিতে থাকিলেন। এমনকি তাহার চাদর মোবারক (মাটিতে) পড়িয়া গেল। হযরত আবু বকর (রাঃ) চাদর উঠাইয়া তাঁহার শরীরের উপর দিয়া দিলেন এবং পিছন দিক হইতে তাঁহাকে জড়াইয়া ধরিয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি যেভাবে আপনার রবের নিকট দোয়া করিয়াছেন, তাহা যথেষ্ট হইয়াছে। নিশ্চয় তিনি আপনার সহিত কৃত তাহার ওয়াদাকে অতিসত্বর পূরণ করিবেন। 78757 প৯ প্রলতর 252 সে ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।