হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১৫৭ ধ্যান রাখে, চলার পথে ফাসাদ সৃষ্টি করা হইতে বাঁচিয়া থাকে, নিজেদের মাল (বা টাকা পয়সা) দ্বারা সঙ্গীদের সাহায্য সহানুভূতি করে, নিজেদের উত্তম ও পছন্দনীয় মাল খরচ করে। আর তাহারা দুনিয়া লাভ করিয়া যে পরিমাণ আনন্দিত হয় তাহা অপেক্ষা যে মাল তাহারা খরচ করে উহাতে অধিক আনন্দ অনুভব করে। তাহারা যখন যুদ্ধের ময়দানে থাকে তখন তাহারা এই ব্যাপারে আল্লাহ তায়ালাকে লজ্জা করে যে, আল্লাহ তায়ালা অথবা তাহারা মুসলমানদের সাহায্য করা ছাড়িয়া দিয়াছে। আর যখন তাহারা গনীমতের মালে খেয়ানত করার সুযোগ পায় তখন তাহারা নিজেদের অন্তর ও আমলকে খেয়ানত হইতে পাক রাখে। সুতরাং শয়তান না তাহাদেরকে ফেৎনায় ফেলিতে পারে, আর না তাহাদের অন্তরে ফেতনার খেয়াল পয়দা করিতে পারে। এরূপ লোকদের কারণে আল্লাহ তায়ালা তীহার দ্বীনকে উন্নত করেন এবং তাহার দুশমনকে বে-ইজ্জত করেন। কিন্ত না তাহারা অধিক পরিমাণে আল্লাহ তায়ালার যিকির করে, আর না অন্তরে) তাহার কোন ধ্যান রাখে। আর না তাহারা ফাসাদ সৃষ্টি করা হইতে বাঁচে। যখন মাল খরচ করে তখন অনিচ্ছার সহিত করে। আর যে মাল খরচ করে উহাকে নিজের উপর জরিমানা মনে করে। শয়তান তাহাদিগকে এই ধরনের কথা বলে। যখন তাহারা যুদ্ধের ময়দানে দীড়ায় তখন সকলের পিছনে দাড়ায় এবং যাহারা সাহায্য করে না তাহাদের সহিত থাকে। পাহাড়ের চুড়ায় উঠিয়া আশ্রয় গ্রহণ করে এবং সেখান হইতে দেখিতে থাকে যে, লোকেরা কি করিতেছে। যখন আল্লাহ তায়ালা মুসলমানদিগকে বিজয় দান করেন তখন তাহারা সর্বাপেক্ষা অধিক মিথ্যা কথা বলে (এবং নিজেদের মিথ্যা কৃতিত্ব বর্ণনা করিতে আরম্ত করে)। আর যখন তাহারা গনীমতের মালে খেয়ানত করার সুযোগ পায় তখন তাহারা অত্যন্ত দুঃসাহসিকতার সহিত আল্লার দেওয়া গনীমতের মালে ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।