১৫৬ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) বলিলেন, (হে মুসলমানগণ,) নিজেদের জানের উপর সহজ কর, (অনর্থক কষ্ট করিও না) তোমরা কোন বধির বা অনুপস্থিতকে ডাকিতেছ না, বরং তোমরা এমন সত্তাকে ভাকিতেছ যিনি শুনেন এবং তোমাদের অতি নিকটবতীঁ ও সর্বদা তোমাদের সঙ্গে আছেন। (হযরত আবু মূসা (রাঃ) বলেন,) আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসিয়া লা-হাওলা ওলা কৃউয়াতা ইল্লা বিল্লাহ পড়িতেছিলাম। তিনি ইহা শুনিয়া বলিলেন, হে আবদুল্লাহ ইবনে কায়েস! আমি বলিলাম, লাববায়েক, ইয়া রাসূলাল্লাহ! তিনি বলিলেন, আমি তোমাকে জান্নাতের খাযানার কলেমা বলিয়া দিব কি? আমি বলিলাম, অবশ্যই বলিয়া দিন, ইয়া রাসূলাল্লাহ, আমার পিতামাতা আপনার উপর কোরবান হউক। তিনি বলিলেন, তাহা হইল, “লা-হাওলা ওলা কুউয়াতা ইল্লা বিল্লাহ।” (বোখারী) উচা জায়গায় উঠিতে ও নামিতে তকবীর ও তসবীহ পড়া হযরত জাবের রোঃ) বলেন, আমরা যখন উচা জায়গায় উঠিতাম তখন আল্লাহু আকবার বলিতাম, আর যখন নামিতাম তখন সুবহানাল্লাহ পড়িতাম। বোখারী শরীফে হযরত জাবের রোঃ) হইতে অপর এক রেওয়ায়াতে আছে যে, আমরা যখন উচা জায়গায় উঠিতাম তখন আল্লাহু আকবার বলিতাম, আর যখন নিচে নামিতাম তখন সুবহানাল্লাহ পড়িতাম। জেহাদে গমনকারী দুই প্রকার লোক সম্পর্কে হযরত ইবনে ওমর রোঃ)এর উক্তি হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, জেহাদে গমনকারী লোকজন দুই প্রকার হইয়া থাকে। একপ্রকার তাহারা, যাহারা আল্লাহর রাস্তায় ষাইয়া অধিক পরিমাণে আল্লাহ তায়ালার যিকির করে এবং অন্তরে) তীহার ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।