হায়াতৃস্ সাহাবাহ্ রোঃ) ১৫৫ হযরত সাঈদ ইবনে মুসায়্যেব রেহঃ) বলেন, বিজয়ের রাত্রে মুসলমানগণ যখন মক্কায় প্রবেশ করিলেন তখন সেই রাত্রে তাহারা সকাল পর্যন্ত তকবীর ও তাহলীল এবং বাইতুল্নার তওয়াফ করিয়া কাটাইলেন। ইহা দেখিয়া হযরত আবু সুফিয়ান (রাঃ) হযরত হিন্দ (রোঃ)কে বলিলেন, তৃমি দেখিতেছ কি? এই সমস্ত আল্লাহ তায়ালার পক্ষ হইতে । হযরত হিন্দ (রাঃ) বলিলেন, হাঁ। এই সমস্ত আল্লাহ তায়ালার পক্ষ হইতে। অতঃপর সকালে হযরত আবু সুফিয়ান (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি হিন্দকে বলিয়াছিলে, দেখিতেছ কি? এই সমস্ত আল্লাহ তায়ালার পক্ষ হইতে। হিন্দ ইহার উত্তরে বলিয়াছিল, হাঁ, এই সমস্ত আল্লাহ তায়ালার পক্ষ হইতে। হযরত আবু সুফিয়ান রোঃ) বলিলেন, আমি ইহার সাক্ষ্য দিতেছি যে, আপনি আল্লাহর বান্দা ও তাঁহার রাসূল। সেই পবিত্র যাতের কসম, যাহার নামে আবু সুফিয়ান কসম খাইয়া থাকে, আমার এই কথা তো হিন্দ ব্যতীত আর কেহ শুনে নাই। (বাইহাকী) খাইবারের যুদ্ধে সাহাবা রোঃ)দের যিকির করা হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারের শেষ যুদ্ধ শেষ করিলেন_অথবা খাইবারের উদ্দেশ্যে রওয়ানা হইলেন তখন পথে এক পাহাড়ঘেরা ময়দানে পৌছিয়া লোকেরা উচ্চস্বরে আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহ পড়িতে লাগিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।