১৫৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) লাঠি তাহার কাফনের ভিতর রাখিয়া দেওয়া হইল এবং উহাকেও তাহার সহিত দাফন করা হইল। (বিদায়াহ) হযরত ওরওয়া (রাঃ) বলেন, ইয়ারমুকের যুদ্ধের দিন যখন উভয় বাহিনী পরস্পর নিকটবর্তী হইল তখন (রুমী সেনাপতি) কুবকুলার একজন আরবদেশীয়কে গুপ্তচর হিসাবে) পাঠাইল। এই হাদীসের শেষাংশে এরূপ বর্ণিত হইয়াছে যে, কুবকুলার সেই গুপ্তচরকে জিজ্ঞাসা করিল সেখানে কি দেখিয়া আসিয়াছ?ঃ সে উত্তরে বলিল, মুসলমানগণ রাত্রিবেলায় এবাদতগুজার ও দিনের বেলায় ঘোড়সওয়ার। আবু ইসহাক (রহঃ) হইতে এক দীর্ঘ হাদীসে বর্ণিত হইয়াছে যে, হেরাকল (নিজের লোকদেরকে) বলিল, তোমাদের কি হইল যে, তোমরা শুধু পরাজিত হইতেছ? তাহাদের বড় বড় সর্দারদের মধ্য হইতে একজন বৃদ্ধ ব্যক্তি বলিল, আমরা এই জন্য পরাজিত হই যে, মুসলমানগণ রাত্রভর এবাদত করে এবং দিনভর রোযা রাখে। এই সমস্ত হাদীস “গায়েবী সাহায্যের কারণসমূহের*' বর্ণনায় ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আসিবে। পূর্বে মেয়েদের বাইআতের বর্ণনায় ইবনে মান্দাহ হইতে বর্ণিত হযরত হিন্দ বিনতে উতবাহ রোঃ)এর হাদীস বর্ণিত হইয়াছে যে, হযরত হিন্দ (রাঃ) (তাহার স্বামী হযরত আবু সুফিয়ানকে) বলিলেন, আমি হেযরত) মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর হাতে বাইআত হইতে চাই। হযরত আবু সুফিয়ান (রাঃ) বলিলেন, আমি তো আজ পর্যন্ত ইহাই দেখিয়া আসিতেছি যে, তুমি সর্বদা হেষরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) কথা অস্বীকার করিয়া আসিতেছ। হযরত হিন্দ রোঃ) বলিলেন, হাঁ, আল্লাহর কসম, (তোমার কথা ঠিক।) কিন্তু আল্লাহর কসম, আজ রাত্রের পূর্বে আমি এই মসজিদে আল্লাহ তায়ালার এরূপ এবাদত হইতে আর কখনও দেখি নাই। আল্লাহর কসম, মুসলমানগণ সারারাত্র নামাযে দাঁড়াইয়া, রুকু ও সেজদা করিয়া কাটাইয়াছে! ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।