Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতূস্‌ সাহাবাহ রোঃ) ১৫৩ তাহার সহিত কিছুক্ষণ হাটিলাম। তারপর যখন আমি তাহাকে আয়ত্তের মধ্যে পাইলাম তখন তলোয়ারের আঘাতে তাহাকে কতল করিয়া দিলাম। অতঃপর আমি সেখান হইতে রওয়ানা দিলাম এবং হাওদায় বসা তাহার স্ত্রীদিগকে এই অবস্থায় রাখিয়া আসিলাম যে, তাহারা তাহার প্রতি ঝ্ঁকিয়া রহিয়াছে। যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌছিলাম তখন তিনি আমাকে দেখিয়া বলিলেন, এই চেহারা সফলকাম হইয়াছে। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমি তাহাকে কতল করিয়া আসিয়াছি। তিনি বলিলেন, তুমি ঠিক বলিয়াছ। এবং আমাকে তীহার ঘরে লইয়া গেলেন এবং আমাকে একটি লাঠি দিয়া রাখিও। আমি লাঠি লইয়া লোকদের নিকট বাহিরে আসিলাম। লোকেরা জিজ্ঞাসা করিল, এই লাঠি কিসের জন্য? আমি বলিলাম, এই লাঠি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়াছেন এবং আমাকে উহা হেফাজত করিয়া রাখিতে হুকুম করিয়াছেন। লোকেরা বলিল, তৃমি ফিরিয়া যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে কেন জিজ্ঞাসা করিয়া লও না? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরিয়া গেলাম এবং .আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে এই লাঠি কেন দিয়াছেন? ভ্রিনি বলিলেন, কেয়ামতের দিন ইহা আমার ও তোমার মধ্যে চিহ হইবে। কেননা সেইদিন লাঠিওয়ালা লোক অনেক কম হইবে। (অথবা ইহার অর্থ এই যে, সেদিন নেক আমলের উপর ভর করিয়া আসার মত লোক অনেক কম হইবে ।) হযরত আবদুল্লাহ ইবনে উনাইস (রোঃ) সেই লাঠিকে নিজের তলোয়ারের সহিত বাধিয়া লইলেন এবং উহা সারাজীবন তাহার সঙ্গে রহিল। যখন তাহার ইন্তেকাল হইল তখন তাহার অসিয়ত অনুযায়ী সেই ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।