Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

১৫২ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) হযরত আবদুল্লাহ ইবনে উনাইস রোঃ)এর হযরত আবদুল্লাহ ইবনে উনাইস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকিয়া বলিলেন, আমি সংবাদ পাইয়াছি যে, খালেদ ইবনে সুফিয়ান নুবাইহ হুযালী আমার উপর আক্রমণ করার জন্য লোকদেরকে সমবেত করিতেছে। বর্তমানে সে উরনা নামক স্থানে আছে। তুমি যাও এবং তাহাকে কতল করিয়া আস। আমি বলিলাম, যাহাতে আমি তাহাকে চিনিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি যখন তাহাকে দেখিবে তখন তোমার শরীরে শিহরণ অনুভব করিবে। আমি গলায় তলোয়ার ঝুলাইয়া রওয়ানা হইলাম। আমি যখন তাহার নিকট পৌছিলাম তখন সে তাহার স্ত্রীগণের সহিত উরনা নামক স্থানে অবস্থান করিতেছিল এবং নিজের স্ত্রীদের জন্য থাকার জায়গা তালাশ করিতেছিল। তখন আসর নামাযের সময় হইয়া গিয়াছিল। আমি যখন তাহাকে দেখিলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী সত্যই আমি আমার শরীরে শিহরণ অনুভব করিলাম। আমি তাহার দিকে অগ্রসর হইলাম। কিন্তু আমার আশঙ্কা হইল যে, তাহাকে কতল করার চেষ্টায় দেরী হইয়া যায় আর আসর নামাযের সময় চলিয়া যায়। অতএব আমি নামায আরম্ভ করিয়া দিলাম। আমি তাহার দিকে হাঁটিতেছিলাম আর ইশারায় রুকু ও সেজদা করিতেছিলাম। এইভাবে (নামায আদায় করিয়া) আমি যখন তাহার নিকট পৌছিলাম তখন সে বলিল, এই ব্যক্তি কে? আমি বলিলাম, আরব দেশীয় এক ব্যক্তি, যে শুনিতে পাইয়াছে, তুমি নাকি এই ব্যক্তি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর বিরুদ্ধে যুদ্ধের জন্য লোকদেরকে সমবেত করিতেছ? এই কাজের জন্য তোমার নিকট আসিয়াছি। সে বলিল, হাঁ, আমি এই কাজে লিপ্ত আছি। সুতরাং আমি ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।