Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১৫১ সে-একটি তীর নিক্ষেপ করিল যাহা আনসারীর শরীরে বিদ্ধ হইল। তিনি তীর বাহির করিয়া ফেলিয়া দিলেন এবং নামাষে দীড়াইয়া রহিলেন। সেই (কাফের) ব্যক্তি দ্বিতীয় তীর নিক্ষেপ করিল। উহাও আনসারীর শরীরে বিদ্ধ হইল। তিনি উহা বাহির করিয়া ফেলিয়া দিলেন এবং নামাযে দাঁড়াইয়া রহিলেন। উক্ত ব্যক্তি তৃতীয় তীর নিক্ষেপ করিল। ইহাও আসিয়া আনসারীর শরীরে বিদ্ধ হইল এবং তিনি উহা বাহির করিয়া ফেলিয়া দিলেন। তারপর রুকু ও সেজদা (করিয়া নামায শেষ) করিলেন এবং নিজের সঙ্গীকে জাগাইয়া বলিলেন, উঠিয়া বস, আমি তো আহত হইয়া গিয়াছি। মুহাজির দ্রুত উঠিয়া দীড়াইলেন। উক্ত (কাফের) ব্যক্তি যখন (একজনের স্থলে) দুইজনকে দেখিল তখন বুঝিল যে, তাহারা উভয়ে তাহার ব্যাপারে টের পাইয়া গিয়াছে, অতএব সে পালাইয়া গেল। মুহাজির যখন আনসারীর শরীর হইতে রক্ত প্রবাহিত হইতে দেখিলেন তখন বলিলেন, সুবহানাল্লাহ! যখন সে আপনাকে প্রথম তীর মারিল তখন কেন আমাকে জাগাইলেন নাঃ আনসারী বলিলেন, আমি একটি সুরা পড়িতেছিলাম, আমার মনে চাহিল না যে, উহা শেষ না করিয়া ছাড়িয়া দেই। কিন্তু সে যখন একের পর এক তীর মারিতে লাগিল তখন আমি নামায শেষ করিয়া আপনাকে জাগাইয়াছি। আল্লাহর কসম, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানের পাহারার হুকুম দিয়াছিলেন যদি উহার পাহারার কাজ নষ্ট হওয়ার আশংকা না হইত তবে আমার জান চলিয়া গেলেও আমি সেই সূরাকে শেষ না করিয়া ছাড়িতাম না। ইমাম বাইহাকী (রহঃ) দালায়েলে নবুওয়াত গ্রন্থে এই রেওয়ায়াতকে এই ভাবে উল্লেখ করিয়াছেন যে, হযরত আম্মার ইবনে ইয়াসির (রাঃ) ঘুমাইয়া পড়িলেন এবং হযরত আববাদ ইবনে বিশ্র (রোঃ) দাঁড়াইয়া নামায পড়িতে লাগিলেন। আর হযরত আববাদ ইবনে বিশ্র রোঃ) বলিলেন, আমি নামাযে সুরা কাহাফ পড়িতেছিলাম। আমার মন চাহিল না যে, উহা শেষ করার পূর্বে রুকু করি। ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।