১৫০ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) হযরত আব্বাদ রোঃ )এর আল্লাহর রাস্তায় নামায পড়া হযরত জাবের (রা) বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত নাখ্ল নামক স্থানের দিকে যাতুর রিকা” যুদ্ধের জন্য বাহির হইলাম। একজন মুসলমান এক মুশরিকের স্ত্রীকে কতল অথবা বন্দী করিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান হইতে ফেরত রওয়ানা হইলেন তখন সেই মহিলার স্বামী আসিল। সে কোথাও গিয়াছিল। যখন সে স্ত্রীর কতল হওয়ার সংবাদ পাইল তখন কসম করিল যে, যতক্ষণ সে মৃহান্মাদ সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর সাহাবাদের রক্ত না বহাইবে, ততক্ষণ সে ক্ষান্ত হইবে না। সুতরাৎ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন পিছন চলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে এক জায়গায় অবতরণ করিলেন এবং বলিলেন, আজ রাত্রে কে আমাদের পাহারাদারী করিবেঃ একজন মুহাজির ও একজন আনসারী নিজেদেরকে পাহারার জন্য পেশ করিলেন এবং তাহারা বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা (পাহারা দিব)! তিনি বলিলেন, তোমরা উভয়ে এই পাহাড়ী পথের মুখে চলিয়া যাওড। ইহারা দুইজন হযরত আম্মার ইবনে ইয়াসির রোঃ) ও হযরত আব্বাদ ইবনে বিশ্র (রাঃ) ছিলেন। উভয়ে পাহাড়ী পথের মুখে পৌছিলেন। সেখানে পৌছিয়া আনসারী মুহাজিরকে বলিলেন, (আমরা পালাক্রমে পাহারা দিব, অতএব) তুমি বল, আমি কখন পাহারা দিব_ রাত্রের প্রথমাংশে, না শেষাংশে? মুহাজির বলিলেন, তুমি বরং প্রথমাংশে পাহারা দাও। সুতরাং মুহাজির শুইয়া ঘুমাইয়া পড়িলেন, আর আনসারী দাঁড়াইয়া নামা পড়িতে লাগিলেন। সেই ব্যক্তি যোহার স্ত্রী কতল হইয়া গিয়াছিল) আসিল। যখন সে দূর হইতে এক ব্যক্তিকে দীড়ানো অবস্থায় দেখিল তখন সে মনে করিল, এই ব্যক্তি মুসলিম বাহিনীর গুপ্তচর হইবে। ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।