হায়াতুস্ সাহাবাহ রোঃ) ১৪৯ সময় হইবে যাহা তাহাদের নিকট নিজেদের সন্তানাদি ও নিজেদের প্রাণ অপেক্ষা অধিক প্রিয়। হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, (কাফেররা আসর নামাযের সময় মুসলমানদের উপর আক্রমণের পরিকল্পনা করিতেছিল) এই অবস্থায় জোহর ও আসরের মধ্যবর্তী সময়ে হযরত জিবরাঈল আলাইহিস সালাম এই আয়াতসমূহ লইয়া অবতীর্ণ হইলেন যাহাতে সালাতৃল খাওফের উল্লেখ রহিয়াছে-_ 2951 ৮41 ০৪৬ £ 4০, 5817 অর্থ ৪ “আর যখন আপনি তাহাদের সঙ্গে থাকেন এবং আপনি তাহাদিগকে (জামাআতে) নামায পড়াইতে চান, তবে এইরূপ করিতে হইবে যে, তাহাদের মধ্য হইতে একদল আপনার সঙ্গে নোমাষে) দীড়াইবে এবং তাহারা নিজেদের অস্ত্রশস্ত্র সঙ্গে রাখিবে। অতঃপর যখন তাহারা সেজদা করিয়া (এক রাকাআত পূর্ণ করিয়া) লইবে, তখন তাহারা আপনাদের পিছনে যাইবে এবং অন্যদল যাহারা এখনও নামায পড়ে নাই তাহারা আসিবে এবং আপনার সঙ্গে নামায (এর অবশিষ্ট এক রাকাআত) পড়িয়া লইবে এবং ইহারাও আত্মরক্ষার সরঞ্জাম এবং নিজ নিজ অস্ত্রশস্ত্র সঙ্গে রাখিবে। কেননা) কাফেররা ইহাই চায় যে, যদি আপনারা নিজ নিজ অস্ত্রশস্ত্র ও দ্রব্যসম্তার হইতে (একটু) অসতর্ক হন, তবে অমনি তাহারা আপনাদের উপর একযোগে আক্রমণ করিয়া বসিবে। আর যদি বৃষ্টির দরুন আপনাদের কষ্ট হয় অথবা আপনারা পীড়িত হন তবে ইহাতে আপনাদের কোন গুনাহ হইবে না যে, আপনারা নিজেদের অস্ত্রশস্ত্র খুলিয়া রাখেন, এবং তৈবুও) নিজেদের আত্মরক্ষার উপকরণ অবশ্যই লইয়া লইবেন। নিশ্চয় আল্লাহ তায়ালা কাফেরদের জন্য লাঞ্ছনাময় শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছেন। হযরত জাবের রোঃ) হইতে ইমাম মুসলিম (রহঃ) এই রেওয়ায়াত এইভাবে বর্ণনা করিয়াছেন যে, মুশরিকরা পরস্পর বলাবলি করিল যে, অতিসত্বর এমন এক নামাযের সময় আসিবে যাহা মুসলমানদের নিকট নিজেদের সন্তানাদি অপেক্ষা অধিক প্রিয়। (বিদায়াহ) ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।