১৪৮ হায়াতুস্ সাহাবাহ রোঃ) যুদ্ধের ময়দানে) রোযা অবস্থায় দেখিয়াছি, তিনি পিপাসায় ছটফট করিতেছিলেন এবং নিজের গোলামকে বলিতেছিলেন, তোমার ভাল হউক, আমাকে ঢাল দাও। গোলাম তাহাকে ঢাল দিলে তিনি (দুর্বলতার দরুন) খুবই কমজোরভাবে তিনটি তীর নিক্ষেপ করিলেন। অতঃপর সম্পূর্ণ হাদীস বর্ণনা করিয়াছেন। শেষে বলিয়াছেন যে, অতঃপর সূর্যাস্তের পূর্বেই তিনি শাহাদাত বরণ করেন। বদর ও অন্যান্য যুদ্ধে নবী করীম সোঃ)এর নামায পড়া হযরত আলী (রাঃ) বলেন, বদর যুদ্ধের দিন হযরত মেকদাদ (রাঃ) ব্যতীত আমাদের মধ্যে আর কেহ ঘোড়সওয়ার ছিল না। আর আমরা আমাদের অবস্থা এরূপ দেখিয়াছি যে, আমাদের প্রত্যেকেই ঘুমাইয়া পড়িয়াছিল, কিন্তু শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে নামায পড়িতেছিলেন এবৎ কাঁদিতেছিলেন। এইভাবে সকাল হইয়া গেল। হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, আমরা উসফান নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। মুশরিকদের লশকর আমাদের সম্মুখে আসিল। তাহাদের সেনাপতি হযরত খালেদ ইবনে অলীদ ছিলেন। মুশরিকদের এই লশকর আমাদের ও কেবলার মাঝে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জোহরের নামায পড়াইলেন। মুশরিকরা পরস্পর বলাবলি করিল যে, মুসলমানরা এই সময় বেখেয়াল ও গাফলতের মধ্যে ছিল, যদি আমরা এই অবস্থায় তাহাদের উপর হামলা করিতাম তবে কতই না ভাল হইত। তারপর তাহারা বলিল, কিছুক্ষণ পর তাহাদের আবার এক নামাযের ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।