১৪৬ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) আলাইহি ওয়াসাল্লামের সহিত আল্লাহর রাস্তায় বাহির হইলাম! অতঃপর বাকি অংশ উপরোক্ত হাদীস অনুযায়ী বর্ণনা করিয়াছেন। হযরত আবু সাঈদ খুদরী রোঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্প-্ এ আলাইহি ওয়াসাল্লামের সহিত রমযান মাসে আল্লাহর রাস্ত।য় বাহন হইতাম। আমাদের মধ্যে কেহ রোযা রাখিত, আর কেহ রোযা রাখিত না। না রোযাদারগণ বে-রোযদারদের উপর অসন্তুষ্ট হইত, আর না বে-রোযদারগণ রোযাদারদের উপর অসন্তুষ্ট হইত। সকলেই মনে করিত যে, যাহার শক্তি আছে সে রোযা রাখিয়াছে এবং তাহার জন্য এরূপ করাই ঠিক হইয়াছে। আর যে দুর্বলতা অনুভব করিয়াছে সে রোযা রাখে নাই এবং তাহার জন্য এরূপ করাই ঠিক হইয়াছে। (মুসলিম) মাখরামা রোঃ )এর রোযা রাখা হযরত ইবনে ওমর রোঃ) বলেন, ইয়ামামার যুদ্ধের দিন আমি হযরত আবদুল্লাহ ইবনে মাখরামা রোঃ)এর নিকট আসিলাম। তিনি আহত অবস্থায় নিস্তেজ হইয়া পড়িয়াছিলেন। আমি তাহার' নিকট আসিয়া দাঁড়াইলাম। তিনি বলিলেন, হে আবদুল্লাহ ইবনে ওমর ! রোযা এই কাঠের ঢালে করিয়া পানি লইয়া আস, আমি উহা দ্বারা রোযা ইফতার করিব। হযরত ইবনে ওমর রোঃ) বলেন, আমি পোনি আনার জন্য) হাউজের মিকট গেলাম। হাউজ পানি দ্বারা পরিপূর্ণ ছিল। আমার নিকট একটি চামড়ার ঢাল ছিল। আমি উহা দ্বারা হাউজ হইতে পানি উঠাইলাম এবং উহা হইতে দুই হাতে (সেই) কাঠের ঢালে পানি ভরিলাম। অতঃপর সেই পানি লইয়া হযরত ইবনে মাখরামা (রোঃ)এর নিকট আসিলাম। আসিয়া দেখিলাম যে, তাহার ইন্তেকাল হইয়া গিয়াছে। (ইস্তিয়াব) ড/$/%.81100119.0010
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।