Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) ১৪৫ অথবা ছয় উটের বোঝাও উঠাইতাম তবৃও আমার জন্য উহা ভারী হইত না। (আবু নুআইঈম) হযরত আহমার রোঃ) ও হযরত ইবনে ওমর (রোঃ)এর ঘটনা হযরত উম্মে সালামা রোঃ)এর আযাদকৃত গোলাম হযরত আহমার (রোঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এক যুদ্ধে ছিলাম। আমরা একটি নালার নিকট পৌঁছিলাম। আমি লোকদের নালা পার করাইতে .লাগিলাম। ইহা দেখিয়া নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, তৃমি তো আজ সাফীনা (অর্থাৎ নৌকা) হইয়া গিয়াছ। (মুনতাখাব) মুজাহিদ (রহঃ) বলেন, আমি এক সফরে হযরত ইবনে ওমর রোঃ)এর সঙ্গে ছিলাম। আমি যখন সওয়ারীতে আরোহণ করিতাম তিনি আসিয়া আমার রেকাব বা সওয়ারীর পা-দান ধরিতেন এবং সওয়ার হওয়ার পর আমার কাপড় ঠিক করিয়া দিতেন। একবার তিনি এই কাজের জন্য আসিলে আমি একটু অসন্তোষ প্রকাশ করিলাম। তিনি বলিলেন, হে মুজাহিদ, তুমি বড় সংকীর্ণ আখলাকের লোক। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, আমরা এক কঠিন গরমের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত.এক সফরে ছিলাম। প্রচণ্ড গরমের কারণে আমাদের কেহ কেহ নিজের মাথার উপর হাত দিয়া ছোয়া করিয়া) রাখিয়াছিল। সেদিন আমাদের মধ্যে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা (রাঃ) রোযা রাখিয়াছিলেন। অপর এক রেওয়ায়াতে আছে, হযরত আবু দারদা (রাঃ) বলেন, একবার আমরা রমযান মাসে প্রচণ্ড গরমের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।