Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

১৪৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ.) নিজেদের এক সঙ্গীর অত্যন্ত প্রশংসা করিতে লাগিলেন। তাহারা বলিলেন, আমরা অমুকের ন্যায় কাহাকেও দেঁখি নাই। যতক্ষণ চলিতে থাকিতেন' ততক্ষণ কোরআন তেলাওয়াত করিতে থাকিতেন। আর যখন আমরা কোন স্থানে অবতরণ করিতাম তিনি নামিয়াই নামাযে দীড়াইয়া যাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তাহার কাজকর্ম কে করিয়া দিত£ এইভাবে আরো অনেক কথা জিজ্ঞাসা করিলেন। ইহাও জিজ্ঞাসা করিলেন যে, তাহার উট বা সওয়ারীকে দানা কে দিত? সাহাবা রোঃ) আরজ করিলেন, এই সমস্ত কাজ আমরা করিতাম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা সকলেই তাহার অপেক্ষা উত্তম। কেননা তাহার খেদমত করিয়া তোমরা তাহার সমপরিমাণ এবাদতের সওয়াব হাসিল করিয়াছ।) তোরগীব) হযরত সাফীনা রোঃ)এর সাহাবাদের সামানপত্র বহন করা সা'দ ইবনে জুমহান রেহঃ) বলেন, আমি হযরত সাফীনা রোঃ)কে তাহার নাম সম্পর্কে জিজ্ঞাসা করিলাম যে, এই নাম কে রাখিয়াছে? তিনি বলিলেন, আয়ি তোমাকে আমার নাম সম্পর্কে বলিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম সাফীনা রাখিয়াছেন। আমি জিজ্ঞাসা করিলাম, তিনি আপনার নাম সাফীনা কেন রাখিলেন? হযরত সাফীনা (রাঃ) বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে গেলেন। তাহার সঙ্গে তাঁহার সাহাবাগণও ছিলেন! তাহাদের সামানপত্র তাহাদের জন্য অনেক ভারী হইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, তোমার চাদর বিছাও। আমি বিছাইয়া দিলাম। তিনি সেই চাদরে সাহাবাদের সামান বাঁধিয়া আমার উপর উঠাইয়া দিলেন এবং বলিলেন, ইহা বহন কর, তূমি তো এইটি সাফীনা অর্থাৎ নৌকা)। হযরত সাফীনা (রোঃ) বলেন, যদি সেদিন আমি এক নয় দুই নয়, বরং পাঁচ ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।