হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ১৪৩ হযরত আনাস (োঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এক সফরে ছিলাম। আমাদের মধ্য হইতে কিছু লোক রোযাদার ছিলেন এবং কিছু লোক রোযাদার ছিলেন না। আমরা এক জায়গায় অবতরণ করিলাম। সেদিন অত্যাধিক গরম পড়িতেছিল।. আমাদের মধ্যে সর্বাপেক্ষা বেশী ছায়াওয়ালা সে ছিল, যে নিজের চাদর দ্বারা ছায়ার ব্যবস্থা করিয়াছিল। কেহ কেহ শুধু নিজের হাত দ্বারা নিজেকে রৌদ্র হইতে বাঁচাইতেছিল। অবতরণ করিতেই রোযাদারগণ শুইয়া পড়িলেন। 'আর যাহারা রোযাদার ছিলেন না তাহারা উঠিয়া তাঁবু লাগাইলেন. এবং সওয়ারীগুলিকে পানি পান করাইলেন। ইহা দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যাহারা রোযা রাখে নাই তাহারা আজ সমস্ত সওয়াব লইয়া গেল। ইমাম বোখারী (রহঃ) হইতে বর্ণিত আছে, হযরত আনাস (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আমাদের মধ্যে সর্বাপেক্ষা বেশী ছায়াওয়ালা সে ছিল যে নিজের চাদর দ্বারা ছায়া করিয়াছিল। যাহারা রোযা রাখিয়াছিলেন তাহারা কোন কাজ করিতে পারিলেন না। আর যাহারা রোযা রাখেন নাই তাহারা সওয়ারীগুলিকে পোনি পান ও চরিবার জন্য) পাঠাইলেন এবং অন্যান্য খেদমতের কাজ ও ভারী ভারী কাজ করিলেন। ইহা দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, যাহারা রোযা রাখে নাই আজ তাহারা সমস্ত সওয়াব লইয়া গেল। আল্লাহর রাস্তায় কোরআন তেলাওয়াত ও নামাযে মশগুল ব্যক্তির খেদমত করা হযরত আবু কেলাবাহ (রোঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবা এর সফর হইতে ফিরিয়া আসিয়া ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।