Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) আমি আমার কাওমের নিকট সেওয়ারীর) মুখাপেক্ষী নই। তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তির উভয় কদম আল্লাহর রাস্তায় ধুলাযুক্ত হইবে, আল্লাহ তায়ালা তাহাকে দোষখের আগুনের উপর হারাম করিয়া দিবেন। হযরত মালেক (রাঃ) সেখান হইতে সামনে অগ্রসর হইয়া গেলেন। যখন এতদূর অগ্রসর হইলেন যে, সেখান হইতে হযরত জাবের (রাঃ) তাহার আওয়াজ শুনিতে পান তখন তিনি উচ্চ আওয়াজে বলিলেন, হে আবু আবদুল্লাহ, আপনি আরোহণ করুন, কেননা আল্লাহ তায়ালা আপনাকে সওয়ারী দান করিয়াছেন। হযরত জাবের (রাঃ) হযরত মালেক রোঃ)এর উদ্দেশ্য বুঝিতে পারিলেন (যে, তিনি চাহিতেছেন, হযরত জাবের (রাঃ) যেন উচ্চ আওয়াজে জবাব দেন, যাহাতে সমস্ত লোক শুনিতে পায়)। সুতরাং তিনি উচ্চ আওয়াজে বলিলেন, আমি আমার সওয়ারীকে আরাম দিতেছি, আর আমি আমার কাওমের নিকট (সওয়ারীর) মুখাপেন্সী নই। কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি যে, যে ব্যক্তির উভয় কদম আল্লাহর রাস্তায় ধুলিযুক্ত হইবে আল্লাহ তায়ালা তাহাকে দোযখের আগুনের উপর হারাম করিয়া দিবেন। ইহা শুনিয়া সমস্ত লোক আপন আপন সওয়ারী হইতে লাফাইয়া নামিয়া পড়িল। আমি সেইদিন অপেক্ষা এত অধিক লোককে পায়দাল চলিতে কখনও দেখি নাই। আবু ইয়ালা রেহঃ) হইতে বর্ণিত রেওয়ায়াতে আছে যে, হযরত জাবের রোঃ) বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি, যে বান্দার উভয় কদম আল্লাহর রাস্তায় ধুলাযুক্ত হইবে আল্লাহ তায়ালা সেই উভয় কদমের উপর আগুনকে হারাম করিয়া দিবেন। ইহা শুনিয়া হযরত মালেক (াঃ)ও সওয়ারী হইতে নামিয়া পড়িলেন এবং লোকেরাও আপন আপন সওয়ারী হইতে নামিয়া পায়ে হাটিতে লাগিল। সেইদিন অপেক্ষা এত অধিক লোককে পায়দল চলিতে আর কখনও দেখা যায় নাই। (ইবনে হিব্বান) ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।