Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১৪১ অনুপস্থিতিতে সবর করিতে পারে? হযরত হাফসা (োঃ) বলিলেন, ছয় মাস অথবা চার মাস। হযরত ওমর রোঃ) বলিলেন, আগামীতে কোন সৈন্যদলকে ইহার অধিক (ঘর হইতে দূরে) রাখিব না। (বোইহাকী) সাহাবা রোঃ)দের আল্লাহর রাস্তায় ধুলাবালি সহ্য করার আগ্রহ হযরত রাবী” ইবনে যায়েদ রোঃ) বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় স্বাভাবিকভাবে হাঁটিতেছিলেন। এক কুরাইশী যুবককে দেখিলেন, সে রাস্তা হইতে সরিয়া হাঁটিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এইব্যক্তি অমুক নয় কিঃ সাহাবা (রাঃ) আরজ করিলেন, জি হী। তিনি বলিলেন, তাহাকে ডাক। সে আসিলে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তুমি কেন রাস্তা হইতে সরিয়া হাঁটিতেছ। যুবক বলিল, এই ধুলাবালি আমার ভাল লাগে না। তিনি বলিলেন, তুমি রাস্তা হইতে সরিয়া হাঁটিও না। সেই পাক যাতের কসম, যাহার হাতে আমার প্রাণ রহিয়াছে, এই ধুলাবালি তো জান্নাতের (এক বিশেষ) খুশবু। তোবারানী) হযরত জাবের ইবনে (রাঃ )এর ঘটনা আবুল মুসাবিবহ মাকরাঈ (রহঃ) বলেন, একবার আমরা রোমের এলাকায় এক জামাতের সহিত যাইতেছিলাম। জামাতের আমীর হযরত মালেক ইবনে আবদুল্লাহ খাসআমী (রাঃ) ছিলেন। হযরত মালেক রোঃ) হযরত জাবের ইবনে আবদুল্লাহ রোঃ)এর পাশ দিয়া গেলেন। হযরত জাবের (রাঃ) নিজের খচ্চরকে টানিয়া লইয়া যাইতেছিলেন। হযরত মালেক রোঃ) তাহাকে বলিলেন, হে আবু আবদুল্লাহ, আপনি আরোহণ করুন, আল্লাহ তায়ালা আপনাকে সওয়ারী দান করিয়াছেন। হযরত জাবের (রাঃ) বলিলেন, আমি আমার সওয়ারীকে আরাম দিতেছি এবং ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।