হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১৩৭ বসিয়া যাও। অতঃপর আনসারদের গোত্র বনু আবদুল আশহালের একজন আনসারী হযরত উসাইদ ইবনে হুযাইর (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! এই ব্যক্তি লোকদেরকে ফেৎনায় ফেলিতেছে। আপনি আমাকে অনুমতি দান করুন, আমি তাহার গর্দান উড়াইয়া দেই! তাহাকে কতল করার হুকুম দেই তবে কি সত্যই তুমি তাহাকে কতল করিয়া দিবে? তিনি বলিলেন, জি হাঁ। আল্লাহর কসম, আপনি যদি তাহাকে কতল করার হুকুম দান করেন তবে আমি তরবারী ছারা তাহার কানপাশার নিচে গর্দানের উপর আঘাত করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বসিয়া যাও। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, লোকদের ঘোষণা দিয়া দাও, এখনি এখান হইতে রওয়ানা হইতে হইবে। সুতরাৎ তিনি লোকদেরকে লইয়া দ্বিপ্রহরের সময় রওয়ানা করিলেন। সারাদিন সারারাত্র চলিতে থাকিলেন। পরদিনও বেলা চড়া পর্যন্ত চলিতে থাকিলেন। তারপর এক জায়গায় আরাম করার জন্য অবতরণ করিলেন। অতঃপর পুনরায় দ্বিপ্রহরের সময় লোকদেরকে লইয়া চলিতে আর্ত করিলেন। এইভাবে কাফাল মুশাল্লাল হইতে রওয়ানা হওয়ার তৃতীয়দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু স্থাপন করিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় পৌছিলেন তখন তিনি লোক পাঠাইয়া হযরত ওমর (াঃ)কে ডাকাইলেন। (তিনি হাজির হইলে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে ওমর! আমি যদি তাহাকে কতল করার হুকুম দিতাম তবে কি তুমি তাহাকে কতল করিয়া দিতে? হযরত ওমর (রোঃ) বলিলেন, স্ব হা কৈতল করিয়া দিতাম)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহর কসম, যদি তুমি তাহাকে সেদিন কতল করিয়া দিতে তবে সে সময় (আনসারদের) অনেকে ইহাকে নিজেদের ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।