Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

১৩৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) সাহায্যের জন্য আসিলেন। এইভাবে মুহাজির ও আনসারদের এই কয়েকজনের মধ্যে লড়াই হইয়া গেল। তারপর লোকেরা তাহাদের মধ্যে আপোষ করাইয়া দিলেন! ইহার পর সমস্ত মুনাফিক ও যাহাদের অন্তরে মুনাফিকের নিকট যাইয়া বলিতে লাগিল যে, পূর্বে তো তোমার নিকট হইতে অনেক কিছু আশা করা যাইত এবং তুমি আমাদের পক্ষ হইতে প্রতিরোধ করিতে ; কিন্তু এখন তৃমি এমন হইয়াছ যে, না কাহারো ক্ষতি করিতে পার, আর না উপকার করিতে পার। এই সমস্ত জালাবীব অর্থাৎ আজেবাজে লোকেরা আমাদের বিরুদ্ধে পুরস্কার একে অপরকে খুব সাহায্য করিয়াছে। মুনাফিকরা প্রত্যেক নবাগত মুহাজিরকে জালাবীব অর্থাৎ আজেবাজে লোক বলিয়া আখ্যায়িত করিত। আল্লাহর দুশমন আবদুল্লাহ ইবনে উবাই বলিল, আল্লাহর কসম, আমরা যদি মদীনায় ফিরিয়া যাই তবে সম্মানী লোকেরা হীন ও নীচ লোকদেরকে সেখান হইতে বাহির করিয়া দিবে। মুনাফিকদের মধ্য হইতে মালেক ইবনে দুখশুন বলিল, আমি কি তোমাদেরকে বলি নাই যে, যাহারা রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর নিকট আছে তাহাদের জন্য কোন খরচ করিও না, ফলে তাহারা এদিক সেদিক ছত্রভঙ্গ হইয়া পড়িবে? হযরত ওমর রোঃ) এই সকল কথা শুনিতে পাইলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া আরজ করিলেন, রাসূলাল্লাহ, এই ব্যক্তি লোকদেরকে ফেৎনায় ফেলিতেছে। আমাকে অনুমতি দান করুন, তাহার গর্দান উড়াইয়া দেই। হযরত ওমর রোঃ) ইহা আবদুল্লাহ ইবনে উবাই সম্পর্কে এই কথ' বলিতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রো£ঃ)কে বলিলেন, আমি যদি তাহাকে কতল করার হুকুম দেই তবে কি সত্যই তৃমি তাহাকে কতল করিয়া দিবেঃ তিনি বলিলেন, জ্বি হা । আল্লাহর কসম, আপনি যদি তাহাকে কতল করার হুকুম দান করেন তবে আমি অবশ্যই তাহার গর্দান উড়াইয়া দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।