হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১৩৫ বলিল, এই সমস্ত মুহাজিরগণ আমাদের লোককে নীচু করিয়া নিজেদের লোককে উচু করিল? শুনিয়া রাখ, আল্লাহর কসম, আমরা যদি (এইবার) মদীনায় ফিরিয়া যাই তবে অবশ্যই সম্মানীগণ সেখান হইতে হীন ও নীচ লোকদেরকে বাহির করিয়া দিবে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই কথা পৌছিয়া গেল। হযরত ওমর (রাঃ) দাঁড়াইয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে অনুমতি দান করুন, আমি এই মুনাফিকের গর্দান উড়াইয়া দেই। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন,. ছাড় তাহাকে। (তাহাকে কতল করার দ্বারা) লোকদের মধ্যে এই কথা না প্রচার হইয়া যায় যে, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তীহার সঙ্গীদেরকে কতল করিয়াছেন। প্রথমে যখন মুহাজিরগণ মদীনায় আসিয়াছিলেন তখন আনসারদের সংখ্যা মুহাজিরদের অপেক্ষা বেশী ছিল। পরে মুহাজিরদের সংখ্যা বেশী হইয়া গেল। (বোখারী) | হযরত ওরওয়া ইবনে যুবায়ের (রাঃ) ও হযরত আমর ইবনে সাবেত আনসারী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাইসী” এর যুদ্ধে গেলেন। ইহা সেই যুদ্ধ যাহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “মানাত” মূর্তি ভাঙ্গিয়া দিয়াছিলেন। কাফাল মুশাল্লাল নামক স্থান ও সমুদ্বের মধ্যবর্তী স্থানে এই মূর্তি স্থাপন করা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালেদ ইবনে ওলীদ (রাঃ)কে (এই মূর্তি ভাঙ্গার জন্য) পাঠাইয়াছিলেন। তিনি যাইয়া এই মানাত মূর্তিকে ভাঙ্গিয়া দিয়াছিলেন। এই যুদ্ধে দুইজন মুসলমানের মধ্যে পরস্পর লড়াই হইয়া গেল। ইহারা একজন মুহাজির ও অপরজন বাহ্য গোত্রের ছিলেন। এই গোত্র আনসারদের মিত্র ছিল। মুহাজির বাহ্ধীকে মাটিতে ফেলিয়া দিয়া তাহার উপর চড়িয়া বসিলেন। বাহ্যী বলিল, হে আনসারগণ! আওয়াজ শুনিয়া আনসারদের কয়েকজন তাহার সাহায্যে আগাইয়া আসিলেন। মুহাজিরও বলিলেন, হে মুহাজিরগণ! ইহাতে মুহাজিরদের মধ্য হইতে কয়েকজন তাহার ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।