১৩৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) তাহারা বলিল, আমাদের ধারণা যে, সে উল্টা পায়ে ফিরিয়া গিয়াছে। হযরত আবদুল্লাহ্ (রাঃ) বলিলেন, না, বরং সে তো জান্নাতে যাইবে। তবে আমি তোমাদিগকে বলিয়া দিতেছি, উল্টা পায়ে কে. ফিরিয়া গিয়াছে? এক ব্যক্তি ইসলাম গ্রহণ করিয়াছে এবং তাহার ইসলাম অতি উত্তম প্রমাণিত হইয়াছে। সে হিজরত করিয়াছে এবং তাহার হিজরতও অতি উত্তম হইয়াছে! তারপর সে অতি উত্তমরূপে জেহাদ করিয়াছে। অতঃপর সে নিবতী কাফেরের নিকট হইতে জমিন লইবার এরাদা করিল এবং সেই নিবতী কাফের জমিনের যে পরিমাণ কর আদায় করিত ও ইসলামী ফৌজের জন্য মাসিক যে খরচা আদায় করিত সে সেই জমিন লইয়া উহার কর, ইসলামী ফৌজের খরচা নিজের ঘাড়ে চাপাইয়া উহ্থা আবাদ করিতে লাগিয়া গেল এবং জেহাদ ছাড়িয়া দিল | এই সেই ব্যক্তি, যে উল্টা পায়ে ফিরিয়া গিয়াছে। ফেতনার মূলোৎপাটনের উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় দ্রুতগতিতে চলা হযরত জাবের ইবনে আবদুল্লাহ রোঃ) বলেন, আমরা একবার এক বাহিনীর সহিত এক যুদ্ধে গিয়াছিলাম. সেখানে একজন মুহাজির একজন আনসারীর পিঠে ঘুষি মারিলেন। আনসারী বলিলেন, হে আনসারগণ, আমার সাহায্যের জন্য আগাইয়া আস। মুহাজিরও বলিলেন, হে মুহাজিরগণ, আমার সাহায্যের জন্য আগাইয়া আস। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ শুনিতে পাইলেন। তিনি বলিলেন, জাহিলিয়াতের যুগের কথা কেন হইতেছে? সাহাবা (রোঃ) আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, একজন মুহাজির একজন আনসারীর পিঠে ঘুষি মারিয়াছে। তিনি বলিলেন, এই সমস্ত কথা ছাড়, এইগুলি দুরন্ধিময় কথা। আবদুল্লাহ ইবনে উবাই (মুনাফিক) এই ঘটনা শুনিয়া ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।