হায়াতৃস্ সাহাবাহ্ রোঃ) ১৩৩ অগ্রাধিকার দিয়াছি। এখন যুদ্ধও শেষ হইয়া গিয়াছে। অতএব এখন আমরা আমাদের পরিবার পরিজন ও সন্তান-সন্ততির নিকট ফিরিয়া যাই এবং (কিছুদিনের জন্য আল্লাহর রাস্তায় না যাইয়া) তাহাদের নিকট থাকি। আমাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হইয়াছে-_ | লা] ৮৮5 এ এস অতএব পরিবার পরিজন ও মাল-সম্পদের মধ্যে থাকা ও জেহাদ ছাড়িয়া দেওয়ার মধ্যেই ধবংস। জেহাদ ছাড়িয়া যাহারা খেত-খামারে মশগুল হয় তাহাদের প্রতি ধমক যায়েদ ইবনে আবি হাবীব রেহঃ) বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) সংবাদ পাইলেন যে, হযরত আবদুল্লাহ ইবনে হুর আনসী (রাঃ) সিরিয়ায় চাষবাসের কাজ আরম্ভ করিয়া দিয়াছেন। হযরত ওমর (রাঃ) তাহার নিকট হইতে সেই জমিন কাড়িয়া লইয়া অন্যকে দিয়া দিলেন এবং বলিলেন, যে যিল্লত ও অপদস্থ্তা এই সকল বড়লোকদের ঘাড়ে চাপিয়াছিল তুমি তাহা নিজের ঘাড়ে চাপাইয়া লইয়াছ। (এসাবাহ) ইয়াহইয়া ইবনে আমর শাইবানী (রহঃ) বলেন, ইয়ামানের কিছুলোক হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা£)এর নিকট দিয়া অতিক্রম কালে তাহাকে জিজ্ঞাসা করিল, আপনি এমন ব্যক্তি সম্পর্কে কি বলেন, যে ইসলাম গ্রহণ করিল এবং তাহার ইসলাম অতি উত্তম প্রমাণিত হইল। অতঃপর সে হিজরত করিল এবং তাহার হিজরতও অতি উত্তম হইল। তারপর সে অতি উত্তমরূপে জেহাদ করিল। অতঃপর সে ইয়ামানে নিজের পিতামাতার নিকট আসিয়া তাহাদের খেদমত ও তাহাদের সহিত সদাচরণের কাজে লাগিয়া গেল? হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) বলিলেন, তোমরা এই ব্যক্তি সম্পর্কে কি বল£ ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।