১৩০ হায়াতুস্ সাহাবাহ্ রো) যাওয়া নয় বরং ইহার অর্থ এই যে, যাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে মিথ্যা কসম খাইয়াছে ও মিথ্যা অজুহাত পেশ করিয়াছে, আর তিনি তাহা গ্রহণ করিয়া -লইয়াছেন, তাহাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলতুবি রাখিয়াছেন এবং আমাদের ফয়সালা পরে হইয়াছে। (বোখারী) যে ব্যক্তি জেহাদ ছাড়িয়া ঘরবাড়ী ও কাজ-কারবারে মশগুল হয় তাহার প্রতি ধমক হযরত আবু আইয়ুব রোঃ) কর্তৃক একটি আয়াতের সঠিক ব্যাখ্যা হযরত আবু এমরান (বাঃ) বলেন, আমরা কুস্তনতূনিয়ায় ছিলাম। মিসরীদের আমীর হযরত ওকবাহ ইবনে আমের রো£ঃ) ও সিরিয়ানদের আমীর হযরত ফাযালা ইবনে ওবায়েদ (রাঃ) ছিলেন। কেস্তনতূনিয়া) শহর হইতে রুমীদের এক বিরাট বাহিনী বাহির হইয়া আসিল। আমরা তাহাদের মোকাবেলায় সারিবদ্ধ হইয়া দাঁড়াইয়া গেলাম। মুসলমানদের মধ্য হইতে এক ব্যক্তি রুমীদের উপর এমন প্রচণ্ডভাবে আক্রমণ করিল যে, সে তাহাদের ভিতর ঢুকিয়া পড়িল এবং আবার বাহির হইয়া আমাদের নিকট ফিরিয়া আসিল। | ইহা দেখিয়া কিছু লোক চিৎকার করিয়া উঠিল এবং তাহারা (কোরআনে পাকের আয়াত 211853015547 2648] অর্থাৎ “তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলিও না।_এর আলোকে) বলিতে লাগিল যে, সুবহানাল্লাহ! এই ব্যক্তি তো নিজের হাতে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলিয়া দিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ) দীঁড়াইয়া বলিলেন, হে লোকেরা, তোমরা এই আয়াতের অর্থ এরূপ করিতেছ (যে, শক্রর ভিতর ঢুকিয়া পড়া নিজেকে ধ্বংস করা)। অথচ এই ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।